বন্ধ রাখা হলো আশুগঞ্জ সার কারখানার উৎপাদন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৬, ১২:১৭আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ১২:১৭

B.baria গ্যাসের উপর চাপ কমাতে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত  রবিবার (৩ এপ্রিল) সকাল থেকে সার উৎপাদন বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপক (উৎপাদন) মো. ওমর খৈয়াম।
তিনি জানান, দেশের চলমান গ্যাসের চাপ কমাতে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছরই গ্যাসচালিত সার কারখানাগুলো বন্ধ রাখা হয়। এরই ধারাবাহিকতায় আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়েছে। পরবর্তী সরকারি নির্দেশ না পাওয়া পর্যন্ত উৎপাদন বন্ধ থাকবে।
তিনি আরও জানান, প্রতি বছর সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আশুগঞ্জ সার কারখানা প্রায় ছয় মাসের জন্য বন্ধ রাখা হয়। এরই ধারাবাহিকতায় এবারও ছয় মাসের জন্য কারখানাটি বন্ধ থাকবে।

তবে এতে কৃষক পর্যায়ে সার সরবরাহে ঘাটতি দেখা দিবে না বলে জানিয়ে তিনি বলেন, চাহিদা অনুযায়ী সারের যথেষ্ট মজুদ রয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী