সরে গেলেন জামায়াত প্রার্থী, জয়নাল আবদীনের প্রতিদ্বন্দ্বী এবি পার্টির মঞ্জু

ফেনী প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২৫, ১৯:০৮আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১৯:০৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রার্থী ও দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুকে সমর্থন জানিয়ে সরে দাঁড়িয়েছেন জামায়াতের প্রার্থী। সোমবার বেলা ২টার দিকে মঞ্জু নিজ দল ও সমমনা দলের নেতাকর্মীদের নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। এই আসনে এবি পার্টির প্রার্থীকে সমর্থন জানানোর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান।

এই আসনে বিএনপির প্রার্থী ও দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন। ফলে তার সঙ্গে লড়বেন মজিবুর রহমান মঞ্জু। 

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এবি পার্টির প্রার্থী মজিবুর রহমান মঞ্জুর সঙ্গে ছিলেন দলের চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক শাহ আলম, জেলা আহ্বায়ক আহসানুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেনী জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত, এবি পার্টি ফেনী জেলা কমিটির প্রচার সম্পাদক হাবিব মিয়াজ প্রমুখ।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘জামায়াতের প্রার্থী লিয়াকত আলী ভূঞা আমাকে সমর্থন দিয়ে তার মনোনয়নপত্র জমা দেননি। আমি মনে করি, এটি একটি বিরাট সেক্রিফাইস।’

জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান বলেন, ‌‘বৃহত্তর ঐক্যের কারণে জামায়াত এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুকে সমর্থন দিয়েছে। দলীয় প্রার্থী লিয়াকত আলী ভূঞা মনোনয়নপত্র জমা দেননি। তবে ফেনী-১ ও ফেনী-৩ আসনে জামায়াতের দলীয় মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।’

জামায়াতে ইসলামীসহ আটটি দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী সমঝোতা হয়েছে। এই সমঝোতায় কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিও (এলডিপি) যুক্ত হয়। এর আগে এনসিপির সঙ্গে জোট করে এবি পার্টি।

একই আসনে বিএনপির প্রার্থী ও দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ওরফে ভিপি জয়নাল নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ফেনী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হক ফেনী-২ আসনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর মনোনয়নপত্র জমাদানের বিষয়টি জানিয়েছেন।

/এএম/
সম্পর্কিত
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম