প্রতিপক্ষের লোকজন আমার নির্বাচনি মঞ্চ ভেঙেছে: রুমিন ফারহানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৬ জানুয়ারি ২০২৬, ০১:৩২আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০১:৩২

বিএনপি'র বহিষ্কৃত আলোচিত নেত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেছেন, তার নির্বাচনি মঞ্চ ভেঙে দিয়েছে প্রতিপক্ষের লোকজন।

সোমবার (৫ জানুয়ারি) বিকালে সরাইল উপজেলার অরুয়াইল বাজারে স্থানীয় গ্রামবাসী আয়োজিত পথসভায় তিনি বলেন, “আজ আমার পূর্বনির্ধারিত সভা ছিল। কিন্তু আমার প্রতিপক্ষের লোকজন মঞ্চ ভেঙে দিয়েছে। বাধ্য হয়ে আজ আপনাদের দরজায় দরজায় গিয়েছি এবং শেষ মেশ গাড়ীর উপরে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি।” তবে তিনি কে বা কারা তার মঞ্চ ভেঙেছে, তা উল্লেখ করেননি।

রুমিন ফারহানা ভোটারদের উদ্দেশে বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা এই অন্যায়ের সমুচিত জবাব দেবেন।”

তিনি আরও বলেন, “আমি অরুয়াইল চিত্রা নদীর ওপর থাকা রাস্তা ও সেতুর উন্নয়নের জন্য সংসদ সদস্য থাকাকালে আবেদন দিয়েছিলাম। ইনশাল্লাহ্, যদি নির্বাচিত হই, সড়ক, সেতু ও কালভার্ট সব সংস্কার করবো।”

সতন্ত্র প্রার্থী রুমিন বলেন, “আমরা এই নতুন বাংলাদেশে আর কোনও দুর্নীতিকে প্রশ্রয় দেবো না। নিরীহ মানুষকে পয়সা দিয়ে মামলায় ফাঁস করা হবে না। দোকানে দোকানে চাঁদাবাজি, ধান্দাবাজি বা বালু ব্যবসা করতে দেবো না। ইনশাল্লাহ, নির্বাচিত হলে সরাইল-আশুগঞ্জকে নতুন চেহারা দেবো। দেখা হবে বিজয়ে।”

এদিকে, নির্বাচনি প্রতীক বরাদ্দের আগে সভা-সমাবেশ ও জনসভা নিষিদ্ধ থাকলেও সরাইলে আচরণবিধি নিয়মিত ভঙ্গ হচ্ছে কিনা, এ বিষয়ে  জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, “প্রতীক বরাদ্ধের আগে কোনভাবেই সভা-সমাবেশ ও মিছিল করা যাবে না। সরাইল উপজেলা প্রশাসনকে এ বিষয়ে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ যদি আচরণবিধি ভঙ্গ করে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

/এম/
সম্পর্কিত
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানা‘যে রাষ্ট্র শিশুকে বলাৎকার থেকে রক্ষা করতে পারে না, সেই রাষ্ট্র কেন সিনেমা বন্ধের মদত দেয়’
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী