আওয়ামী লীগ নেতাকে গ্রেফতারের পর বিক্ষোভ করে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ জানুয়ারি ২০২৬, ০২:০২আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০২:০২
image

চট্টগ্রামের বাঁশখালীতে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন বিক্ষোভ করে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তবে পুলিশ বলছে, বিক্ষোভের সুযোগে গ্রেফতার হওয়া ওই নেতা পালিয়ে গেছেন।

সোমবার (৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কদম রসুল গ্রামের বটতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনিয়ে নেওয়া জিয়াউল হক চৌধুরী খানখানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। পুলিশের দাবি, তার বিরুদ্ধে নাশকতার একটি মামলা রয়েছে।

পুলিশ জানায়, বিকালে বাহারছড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. নাছির কয়েকজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে জিয়াউল হক চৌধুরীকে তার বাড়ি থেকে গ্রেফতার করেন। তাকে থানায় নেওয়ার পথে স্থানীয় কিছু নারী-পুরুষ ঘটনাস্থলে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে ওই পরিস্থিতির সুযোগে জিয়াউল হক পালিয়ে যান।

তবে স্থানীয়দের দাবি, বিক্ষোভের একপর্যায়ে পুলিশকে বাধা দিয়ে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়া হয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, ‘জিয়াউল হকের বিরুদ্ধে নাশকতার একটি মামলা রয়েছে। তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়ার সময় কিছু স্থানীয় লোকজন বিক্ষোভ করলে ওই সুযোগে আসামি পালিয়ে যান। তাকে গ্রেফতারে অভিযান চলছে।’

/এএম/এম/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী