ফটিকছড়িতে জামায়াত কর্মী নিহতের ঘটনায় এলাকায় আতঙ্ক, হয়নি মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ জানুয়ারি ২০২৬, ০৮:০০আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০৮:১৭

চট্টগ্রামের ফটিকছড়িতে মুখোশধারী দুর্বৃত্তের গুলিতে জামাল উদ্দিন ওরফে ছোট জামাল (৩২) নামে এক যুবক নিহতের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জনমনে বিরাজ করছে আতঙ্ক। এ সময় গুলিতে আহত নাছির উদ্দিন চিকিৎসা নিচ্ছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা উদঘাটন করতে পারেনি পুলিশ।

এদিকে, নিহতের ঘটনায় রবিবার (১১ জানুয়ারি) বিকাল ৫টা পর্যন্ত ফটিকছড়ি থানায় কোনও মামলা হয়নি। এমনকি এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতারও করা যায়নি। তবে নিহত জামাল উদ্দিন এবং আহত নাছির উদ্দিনকে জামায়াতে ইসলামীর কর্মী দাবি করা হয়েছে। রবিবার জামায়াতে ইসলামীর ফটিকছড়ি থানা শাখার আমির মুহাম্মদ নাজিম উদ্দিন (ইমু) স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি করা হয়।

বিবৃতিতে বলা হয়, ফটিকছড়ি উপজেলার ১৩নং লেলাং ইউনিয়নের শাহনগর দিঘীরপাড় এলাকায় নিহত জামাল, বাংলাদেশ জামায়াতে ইসলামী লেলাং ইউনিয়ন শাখার একজন কর্মী। ১০ জানুয়ারি আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টায় একদল সশস্ত্র সন্ত্রাসীদের ছোরা গুলিতে নির্মমভাবে নিহত হওয়ায় আমরা গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করছি। উক্ত ঘটনায় নাছির উদ্দিন নামে অপর একজন জামায়াত কর্মী গুলিবিদ্ধ হন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফটিকছড়ি উপজেলা শাখা এই নৃশংস হত্যাকাণ্ড ও হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পূর্ব ফটিকছড়িতে সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধার করা অত্যাবশ্যক, অন্যথায় জাতীয় নির্বাচনসহ উপজেলার আইনশৃঙ্খলা চরম অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। 
বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি যে, অনতিবিলম্বে এই হত্যাকাণ্ডে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শান্তি নিশ্চিত করতে হবে।

গত শনিবার (১০ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর দিঘীরপাড় এলাকায় মোটরসাইকেলে আসা মুখোশধারী সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে যায়। এতে গুলিবিদ্ধ হয়ে জামাল উদ্দিন ঘটনাস্থলে নিহত হন। এ সময় গুলিতে আহত হন নাছির উদ্দিন নামে আরও এক যুবক। আহত অবস্থায় নাছিরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা দুই জনই শাহনগর এলাকার বাসিন্দা। তবে কারা কী কারণে তাদের ওপর গুলি করেছে তা জানা যায়নি।

জেলা পুলিশের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘ফটিকছড়িতে শনিবার রাতে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত এবং একজন আহত হন। এ ঘটনায় এখনও থানায় মামলা হয়নি। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলমান আছে।’

/এফআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম