১৫ বছরেই টি-টোয়েন্টিতে অধিনায়কত্বের বিশ্বরেকর্ড বৈভবের

স্পোর্টস ডেস্ক
১৪ নভেম্বর ২০২৬, ১৬:৫৩ আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১৬:৫৩

বয়স মাত্র ১৫ বছর ২৩২ দিন। এই বয়সেই পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়কত্বের বিশ্বরেকর্ড গড়েছেন ভারতীয় ব্যাটার বৈভব সূর্যবংশী। ২০২৬-২৭ মৌসুমের সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে বিহারের হয়ে মাঠে নেমে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন এই ভারতীয় তরুণ। ইন্দোরে জয়দেব উনাদকাটের নেতৃত্বাধীন সৌরাষ্ট্রের বিপক্ষে দলকে নেতৃত্ব দেন তিনি।

এর আগে পুরুষদের টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে অধিনায়কত্ব করার রেকর্ড ছিল ক্রোয়েশিয়ার জ্যাক ভুকুসিচের। ১৭ বছর ৩১১ দিন বয়সে জাতীয় দলের অধিনায়ক হয়েছিলেন তিনি। সেই রেকর্ড ভেঙে নতুন নজির গড়লেন বৈভব।

তরুণ এই ক্রিকেটারের ক্যারিয়ারে এটি আরেকটি উল্লেখযোগ্য অর্জন। ভারতের হয়ে টি-টোয়েন্টি অভিষেকের মাত্র পাঁচ মাস পরই পেলেন অধিনায়কত্বের দায়িত্ব। 

বৈভবের অন্তর্ভুক্তি বিহার দলের জন্য বড় প্রেরণা। ২০২৬-২৭ মৌসুমের রঞ্জি ট্রফির প্রথম ভাগে টানা চার ম্যাচ হেরে হতাশায় ছিল দলটি। তবে অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে ব্যাট হাতে খুব বেশি অবদান রাখতে পারেননি বৈভব। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর ১২ বলে ১৮ রান করে ফেরেন তিনি। বাঁহাতি পেসার চেতন সাকারিয়ার বলে ফিরতি ক্যাচ দিয়ে আউট হয়েছেন। 

এই ম্যাচের পর সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে বিহারের হয়ে আর মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পাবেন বৈভব। এরপর ১৯ নভেম্বর থেকে দোহায় শুরু হতে যাওয়া এসিসি রাইজিং স্টার্স এমার্জিং টুর্নামেন্টে খেলতে ভারত ‘এ’ দলের সঙ্গে যোগ দেবেন তিনি। 

শনিবারের ম্যাচটি বিহারের হয়ে বৈভবের মাত্র অষ্টম টি-টোয়েন্টি। সব মিলিয়ে তার খেলা ম্যাচের সংখ্যা ৪৪। এর মধ্যে আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন ২৩টি ম্যাচ।

 

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশকে সামলাতে চার পেসার নিয়ে নামছে দক্ষিণ আফ্রিকা
ফারহানের সেঞ্চুরিতে এবিজি কাপের শিরোপা জিতলো ইউল্যাব
দীর্ঘদিন পর ভালো অনুভব করছেন নাহিদ রানা
সর্বশেষ খবর
ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল
ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই
আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই
বাংলাদেশকে সামলাতে চার পেসার নিয়ে নামছে দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশকে সামলাতে চার পেসার নিয়ে নামছে দক্ষিণ আফ্রিকা
সর্বাধিক পঠিত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর