ভারতে পালানোর সময় হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২৬, ০৯:১৮আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ০৯:১৮

ভারতে পালানোর সময় হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে বিজিবি। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ৮টার দিকে সীমান্ত পিলার ২০৪৯/৭-এস এর শূন্যরেখা থেকে প্রায় ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়ার পুটিয়া নামক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- সাইদুর রহমান (২৪) ও শাফিউল জান্নাত ওরফে সিয়াম (১৯)। তারা দুই জনই বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের সবুজ মিয়ার ছেলে। অপরজন শাহারিয়ার নাজিম জয় (১৯), তিনি কুমিল্লা সদর উপজেলার বাঁশমঙ্গল গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

বুড়িচং থানা সূত্র জানায়, গ্রেফতার তিন জন জগতপুর (নাগরবাড়ি) গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের মেয়ে ফাহিমা আক্তার আঁখি (২৩) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এ ঘটনায় বুড়িচং থানায় একটি হত্যা মামলা রয়েছে। গ্রেফতারের পর তাদের বুড়িচং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করা সম্ভব হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান