আচরণবিধি লঙ্ঘন: চাঁদপুরে বিএনপি ও খেলাফতের প্রার্থীকে শোকজ

চাঁদপুর প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২৬, ২২:৫২ আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ২২:৫২

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. জালাল উদ্দিন ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে খেলাফত মজলিসের দলীয় প্রার্থী তোফায়েল আহমদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বরত পৃথক দুই সিভিল জজ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় ওই কমিটির পক্ষ থেকে পৃথক দুটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

নোটিশে উল্লেখ করা হয়, চাঁদপুর-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. জালাল উদ্দিনের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মতলব উত্তর উপজেলা বিএনপি গ্রুপে আলমগীর সরকার আইডি থেকে ‘ড. মো. জালাল উদ্দিনকে ধানের শীষে ভোট দিন’ কথা, ছবি ও ধানের শীষ প্রতীক সংবলিত ফটোকার্ড পোস্ট করা হয়। যা উল্লেখিত কমিটির দৃষ্টিগোচর হয়।

অপরদিকে চাঁদপুর-৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থী তোফায়ে আহমদ গত ১২ জানুয়ারি স্থানীয় দৈনিক পত্রিকা মেঘনা বার্তায় নির্বাচনের নির্ধারিত তারিখের পূর্বে প্রচারণা করেছেন। যা উল্লেখিত কমিটির নজরে এসেছে।

উভয় প্রার্থীর ক্ষেত্রে নোটিশে উল্লেখ করা হয়, নির্বাচনের নির্দিষ্ট তারিখের তিন সপ্তাহে পূর্বে প্রচার নির্বাচরি আচরণ বিধিমালা লঙ্ঘনজনিত শাস্তিযোগ্য অপরাধ।

এমন পরিস্থিতিতে প্রার্থী তোফায়েল আহমেদের বিরুদ্ধে নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের দায়ে উক্ত অপরাধ বিচারের জন্য আমলে নেওয়া হবে না অথবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পূর্ণাঙ্গ অনুসন্ধান করে লিখিত সুপারিশসহ বাংলাদেশ নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদন প্রেরণ করা হবে না, তা কমিটির অস্থায়ী কার্যালয়ে তথা সিভিল জজ আদালত চাঁদপুরে আগামী ২০ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো।

এ ছাড়া মো. জালাল উদ্দিনের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে উক্ত অপরাধ বিচারের জন্য কেন আমলে নেওয়া হবে না তা কমিটির অস্থায়ী কার্যালয়ে তথা সিভিল জজ আদালতে আগামী ২০ জানুয়ারি সকাল ১০টায় উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো।

/এএম/
সম্পর্কিত
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ওবায়দুল্লাহ মাসুদ
দিনে বিএনপি, রাতে গুপ্ত ষড়যন্ত্র করে সাতক্ষীরার চারটি আসনে বিএনপিকে হারানো হয়েছে: আইনমন্ত্রী
সরকারি গাছ কেটে আসলাম চৌধুরীর জন্য বিক্ষোভ, বিএনপির দুই কর্মী গ্রেফতার
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক