কিছু কেন্দ্রে ভোট আগের রাতে করে ফেলার পরিকল্পনা করা হচ্ছে: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২৬, ২৩:০৫ আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ২৩:০৫

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা বলেছেন, ‘আমার কানে এসেছে, সরাইলের কিছু কিছু কেন্দ্রে ভোট কারচুপির পরিকল্পনা নেওয়া হচ্ছে। ভোট আগের রাতে করে ফেলার পরিকল্পনা করা হচ্ছে। কেন্দ্র বন্ধ করে সিলানোর পরিকল্পনা হচ্ছে। আপনারা আমার আত্মীয়, আপনারা আমার ভাই। ভোটকেন্দ্র আপনারা পাহারা দেবেন।’

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকালে সরাইল উপজেলা সদরের ৭ নম্বর ওয়ার্ডের আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সমর্থকদের উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

রুমিন ফারহানা বলেন, ‘আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে সরাইল-আশুগঞ্জের এমপি নির্বাচিত করেন, সরাইল-আশুগঞ্জে আমি পৌরসভা করার উদ্যোগ গ্রহণ করবো। শুধু তা-ই নয়, আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সবার জন্য ভালো স্বাস্থ্যসেবা নিশ্চিত করবো। এলাকার রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসার উন্নয়ন করবো। ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস ব্রাহ্মণবাড়িয়ায় না দিয়ে অন্য খানে যেতে দেবো না। যদি করতে না পারি, পাঁচ বছর পর আপনারা আমাকে আর ভোট দিয়েন না।’

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। রুমিন ফারহানা এই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। গত ৩০ ডিসেম্বর তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। 

/এএম/
সম্পর্কিত
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েন নিয়ে যা জানালো ইসি
মিষ্টির শূন্য আসনে ভোটের তারিখ ঘোষণা
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ওবায়দুল্লাহ মাসুদ
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক