সভাপতি-সম্পাদকসহ ৯ পদে বিএনপি, দুটিতে জামায়াত-আ.লীগ বিজয়ী

যশোর প্রতিনিধি  
২৮ নভেম্বর ২০২৬, ২৩:৫৩ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ২৩:৫৩

যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১১টি পদের মধ্যে নয়টিতে বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদেও এই প্যানেলের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। 

বাকি দুটি পদের একটিতে জামায়াতে ইসলামীপন্থি ও অন্যটিতে আওয়ামী লীগপন্থি প্রার্থী জয় পেয়েছেন। ভোট গণনা শেষে শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোহসীন আলী ফলাফল ঘোষণা করেন। 

এর আগে উৎসবমুখর পরিবেশে সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ১১টি পদের মধ্যে ১০টিতে ভোটগ্রহণ হয়েছে। গ্রন্থাগার সম্পাদক পদে একমাত্র প্রার্থী থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোহসীন আলী স্বাক্ষরিত প্রাথমিক ফলাফলে দেখা যায়, সভাপতি পদে সৈয়দ এ এইচ সাবেরুল হক সাবু ৪৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইসমত হাসার পেয়েছেন ১৩১ ভোট। সাধারণ সম্পাদক পদে চারজন প্রার্থী ছিলেন। এর মধ্যে মো. নূর আলম পান্না ২২৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। অন্য তিন প্রার্থীর মধ্যে মো. মোস্তফা হুমায়ুন কবির মোল্যা পেয়েছেন ১৩৯, মো. ইমদাদুল হক (ইমদাদ) ১১৮ ও আ ক ম মনিরুল ইসলাম ৯৭ ভোট।

সহসভাপতি পদে পাঁচজন প্রার্থী ছিলেন। নির্বাচিত হয়েছেন দুজন। সৈয়দ রুহুল কুদ্দুস কচি ২৭৭ ভোট পেয়ে প্রথম এবং মো. মাহবুবুর রহমান (মাহবুব) ২১৭ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। এস এম আব্দুর রাজ্জাক পেয়েছেন ২০৭, গাজী মুহাম্মদ মাহফুজুর রহমান ১৬১ ও মো. মনজুর কাদের আশিক ১৪৮ ভোট।

যুগ্ম সম্পাদক পদে চারজনের মধ্যে মো. তাহমিদ আকাশ ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কামরুন নাহার কণা পেয়েছেন ১৪৮, মো. ওজিহুর রহমান ১৩৪ ও  রিনা আখতার (মিলি) ৫৭ ভোট পেয়েছেন।

সহকারী সম্পাদক পদে তিনজন প্রার্থীর মধ্যে নির্বাচিত হয়েছেন দুজন। মো. গোলাম মোস্তফা (সুমন) ৩২২ ভোট পেয়ে প্রথম এবং সিরাজুল ইসলাম (সাগর) ২৯৪ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। ডেজিনা ইয়াসমিন পেয়েছেন ২৮৬ ভোট।

ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মো. মুস্তাকিম মোস্তফা খান ৩৪০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শামীম আহমেদ চৌধুরী পেয়েছেন ১৯০ ভোট। 

কার্যকরী সংসদের দুটি সদস্যপদের বিপরীতে প্রার্থী ছিলেন চারজন। শামস ইমরান ৩৯২ ভোট পেয়ে প্রথম এবং সুদীপ্ত কুমার ২০৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। মো. উবায়ের হোসেন পেয়েছেন ২০১ ও জাকির হোসেন ১৭৯ ভোট।

জামায়াতপন্থি গোলাম মোস্তফা সুমন (সহকারী সম্পাদক) ও আওয়ামী লীগপন্থি মাহবুবুর রহমান (সহসভাপতি) ছাড়া বাকি নয়টি পদে বিএনপিপন্থি প্যানেলের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। এর মধ্যে গ্রন্থাগার সম্পাদক পদে মো. কামরুল হাসান সোহেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

/এএম/ 
সম্পর্কিত
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
আইনজীবী আলিফ হত্যার দুই বছর, বাবা বললেন বিচারটা যেন দেখে যেতে পারি
দ্বৈত পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে কমিটি গঠনের নির্দেশ
সর্বশেষ খবর
বাংলাদেশের পোশাকের অর্ডার কি সত্যিই ভারতে চলে গেছে?
বাংলাদেশের পোশাকের অর্ডার কি সত্যিই ভারতে চলে গেছে?
ছবি দিয়ে রাজনৈতিক পরিচয় নির্ধারণের চেষ্টা অনৈতিক: মঞ্জুর মুর্শেদ
ছবি দিয়ে রাজনৈতিক পরিচয় নির্ধারণের চেষ্টা অনৈতিক: মঞ্জুর মুর্শেদ
কীভাবে মিছিল করলো, আ.লীগ নেতা ইকবালের বাড়ির ইট তো থাকার কথা নয়: বিএনপি নেতার হুঁশিয়ারি
কীভাবে মিছিল করলো, আ.লীগ নেতা ইকবালের বাড়ির ইট তো থাকার কথা নয়: বিএনপি নেতার হুঁশিয়ারি
অর্জিত জ্ঞান কাজে লাগাতে হবে মানুষের কল্যাণে: ইউজিসি চেয়ারম্যান
অর্জিত জ্ঞান কাজে লাগাতে হবে মানুষের কল্যাণে: ইউজিসি চেয়ারম্যান
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা