পরিবর্তন করতে না পারলে আর ভোট চাইতে আসবো না: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২৬, ১৫:১৭আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ১৫:১৭

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী, ও বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা বলেন, ‘আমি লম্বা কথা বলবো না। আমি নির্বাচিত যদি হই, পাঁচটা বছর আপনারা আমাকে সময় দেন, আমি যদি দৃশ্যমান পরিবর্তন করতে পারি, তারপরে আমি আপনাদের কাছে আসবো আরেকবার ভোট চাইতে। আর যদি না পারি আর কোনোদিনই আপনাদের দরজায় ভোট চাইতে আসবো না। আমার সঙ্গে আপনাদের দেখা হবে হাঁস মার্কার বিজয়ে।’

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় তার নিজ নির্বাচনি এলাকা ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার প্রত্যন্ত পল্লী পরমানন্দপুরে স্থানীয় এলাকাবাসী আয়োজনে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, ‘স্বাধীনতার দীর্ঘ  ৫৫ বছর পার হয়ে গেছে, কিন্তু আমাদের এই এলাকা উন্নয়নের মুখ দেখেনি। আপনারা আমাকে একটিবার সুযোগ দেন, দেখুন আমি আপনাদের জন্য কী করি। কারণ হাঁস হলো সমৃদ্ধির প্রতীক সৌভাগ্যের এবং প্রতীক। এবারে ভোটটা এলাকার উন্নয়নের স্বার্থে তিনি হাঁস মার্কায় চান।’

স্বতন্ত্র এ প্রার্থী বলেন, ‘আমার এলাকার যে ভাইয়েরা বিদেশে থাকে তাদের পাঠানো টাকায় বাংলাদেশের অর্থনীতি চলে। তারা শুধু যে নিজের বাবা-মা ভাই বোন, নিজের সংসার চালায় তাই না। তারা ভাইয়ের সংসার ও চালায়। বোনের সংসার চালায়। আমি যদি এমপি নির্বাচিত হতে পারি, আমার এই ভাইদের জন্য আমি ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করবো। তারা যেন প্রশিক্ষণ নিয়ে বিদেশে গিয়ে বেশি টাকার উপকার করতে পারে।’

রুমিন বলেন, ‘সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন নিয়ে আমার আসন। আমার বাবা এই আসন থেকে নির্বাচন করেছিলেন ১৯৭৩ সালে। আমার বাবা নির্বাচিত হয়েছিলেন। কিন্তু তাকে কাজ করতে দেওয়া হয় নাই। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আগামীর ১১ ফেব্রুয়ারি বিকাল থেকে ১২ ফেব্রুয়ারি ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত আপনারা সতর্ক ও সজাগ থাকবেন, কেউ যেন ভোট চুরি করতে না পারে। আপনারা প্রত্যেকে যার যার কেন্দ্রের পাহারায় থাকবেন। আপনার একটা ভোট আপনার ভবিষ্যৎ, পরিবারের ভবিষ্যৎ, এলাকার ভবিষ্যৎ নির্ধারণ করবে। সুতরাং এত বছর পর নিজের পছন্দের প্রতিনিধি নির্বাচনের যে সুযোগ এসেছে, এই সুযোগকে আপনারা কোনোভাবেই হেলায় হারাবেন না।’

/এফআর/
সম্পর্কিত
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানা‘যে রাষ্ট্র শিশুকে বলাৎকার থেকে রক্ষা করতে পারে না, সেই রাষ্ট্র কেন সিনেমা বন্ধের মদত দেয়’
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী