চাঁদপুরে বিএনপি ও ইসলামী আন্দোলনের প্রার্থীকে শোকজ

চাঁদপুর প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২৬, ২৩:১২ আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ২৩:১২

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে বিএনপির প্রার্থী মো. মমিনুল হক ও ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ আলী পাটোয়ারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান (সিভিল জজ) নুরুল্লাহ সিদ্দিকী।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে চাঁদপুর-৫ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়, বিএনপির প্রার্থী মো. মমিনুল হক নির্বাচনি এলাকায় তার ছবি, ধানের শীষ প্রতীক সংবলিত ‘মমিনুল হক ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন’ লিখা যুক্ত রঙিন প্লাস্টিকের ফেস্টুন গাছে টানিয়েছেন। যা গত ২৭ জানুয়ারি নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি কর্তৃক সরেজমিন পরিদর্শনকালে পুলিশ, সেনাসদস্যদের উপস্থিতিতে কমিটির দৃষ্টিগোচর হয়। এ ছাড়া এলাকার বিভিন্ন স্থানে এরকম রঙ্গিন পোস্টার দেখা গেছে। যা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ।

একই আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ আলী পাটোয়ারী নির্বাচনি এলাকায় তার ছবি, হাতপাখা প্রতীক সংবলিত ‘মোহাম্মদ আলী পাটোয়ারীকে হাতপাখা মার্কায় ভোট দিন’ লেখা যুক্ত রঙিন পোস্টার দেয়ালে ব্যবহার করেছেন। যা গত ২৭ জানুয়ারি নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি কর্তৃক সরেজমিন পরিদর্শনকালে পুলিশ, সেনাসদস্যদের উপস্থিতিতে কমিটির দৃষ্টিগোচর হয়। এগুলো নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ।

এমন পরিস্থিতিতে উভয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে উক্ত অপরাধ বিচারের জন্য আমলে নেওয়া হবে না অথবা আইনি ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পূর্ণাঙ্গ অনুসন্ধান লিখিত সুপারিশসহ বাংলাদেশ নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদন প্রেরণ করা হবে না, তা কমিটির অস্থায়ী কার্যালয় তথা হাজীগঞ্জ সিভিল জজ আদালতে, চাঁদপুর (জেলা জজ আদালত ভবন, চাঁদপুর) আগামী ২ ফেব্রুয়ারি সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টায় নিজে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হলো। না হলে আপনাদের বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদন পাঠানো হবে।

উভয় কারণ দর্শানোর নোটিশ দ্রুত জারি করে প্রতিবেদন অত্র কার্যালয়ে পাঠানোর জন্য হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।

/এএম/
সম্পর্কিত
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ওবায়দুল্লাহ মাসুদ
দিনে বিএনপি, রাতে গুপ্ত ষড়যন্ত্র করে সাতক্ষীরার চারটি আসনে বিএনপিকে হারানো হয়েছে: আইনমন্ত্রী
সরকারি গাছ কেটে আসলাম চৌধুরীর জন্য বিক্ষোভ, বিএনপির দুই কর্মী গ্রেফতার
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক