চট্টগ্রাম কারাগারে বন্দি ক্যানসার আক্রান্ত আ.লীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩১ জানুয়ারি ২০২৬, ২০:০০আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ২০:০০

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। মৃত আবদুর রহমান মিয়া (৭০) নগরীর আগ্রাবাদ পূর্ব মহুরিপাড়ার বাসিন্দা। তিনি ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। 

শনিবার (৩১ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কারা কর্তৃপক্ষ জানিয়েছেন, তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মারামারি, হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে কোতোয়ালি থানায় করা একটি মামলার আসামি হিসেবে আবদুর রহমান মিয়াকে গ্রেফতার করে পুলিশ। পরে ২০২৫ সালের ১৭ নভেম্বর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় ।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ২০২৫ সালের ২৪ ডিসেম্বর তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা ভর্তি করেন। প্রায় এক মাস চিকিৎসা নেওয়ার পর ১৮ জানুয়ারি তাকে ছাড়পত্র দিয়ে পুনরায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তবে হাসপাতালের ছাড়পত্রে তার শরীরে ফুসফুসের ক্যানসার থেকে মস্তিষ্কে ছড়িয়ে পড়ার বিষয়টি উল্লেখ করা হয়। পাশাপাশি উচ্চ রক্তচাপ, সিওপিডি ও ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ২৬ জানুয়ারি পুনরায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা গেছেন তিনি।’

/এএম/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের