কেউ কেন্দ্র দখল করতে আসলে হাত চুরমার করে দেওয়া হবে: আবদুল্লাহ তাহের

কুমিল্লা প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪৯আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪৯

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ও গণজোয়ার ঠেকানোর জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। 

তিনি বলেন, ‘যদি এই নির্বাচনে কারচুপি হয় এবং নির্বাচন গ্রহণযোগ্য না হয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। তাই প্রশাসন, নির্বাচন কমিশনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। কেউ যদি কেন্দ্র দখল করতে আসে তাদের হাত চুরমার করে দেওয়া হবে। কেন্দ্রে গণ্ডগোল করতে আসলে হাত চুরমার করে দিতে হবে।’

শনিবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজ নির্বাচনি এলাকা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা সেকান্দার আলী মাধ্যমিক বিদ্যালয়ে নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মজিবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলার আমির মু. শাহজাহান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ড. আবুল কালাম আজাদ বাশার, চৌদ্দগ্রাম উপজেলার আমির মাহফুজুর রহমান প্রমুখ।

/এএম/ 
সম্পর্কিত
সরকারি গাছ কেটে আসলাম চৌধুরীর জন্য বিক্ষোভ, বিএনপির দুই কর্মী গ্রেফতার
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলে নেতাকর্মীদের ক্ষোভ
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ
সর্বশেষ খবর
রোহিতের নতুন ইনিংস, এবার সঞ্চালকের ভূমিকায় ‘হিটম্যান’
রোহিতের নতুন ইনিংস, এবার সঞ্চালকের ভূমিকায় ‘হিটম্যান’
দিল্লির সত্য নিকেতনে বহুতল ভবন ধস, আটকা পড়ার শঙ্কা বহু শিক্ষার্থীর
দিল্লির সত্য নিকেতনে বহুতল ভবন ধস, আটকা পড়ার শঙ্কা বহু শিক্ষার্থীর
দক্ষ মানবসম্পদ গড়ে জনমিতিক লভ্যাংশ কাজে লাগাতে হবে: চিফ হুইপ
দক্ষ মানবসম্পদ গড়ে জনমিতিক লভ্যাংশ কাজে লাগাতে হবে: চিফ হুইপ
‘এক ডলারের ক্ষতির বিপরীতে বহুগুণ মাশুল গুনবে যুক্তরাষ্ট্র’
‘এক ডলারের ক্ষতির বিপরীতে বহুগুণ মাশুল গুনবে যুক্তরাষ্ট্র’
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি