টেকনাফে ৫ লাখ ইয়াবা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৯ আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৯

মিয়ানমার থেকে বাংলাদেশে আনার সময় কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়া খালে যৌথ অভিযানে পাঁচ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে নৌবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। 

সোমবার (০৯ ফেব্রুয়ারি) ভোরে এ অভিযান চালানো হয়। বেলা ২টার দিকে নৌবাহিনীর টেকনাফ কন্টিনজেন্ট কমান্ডার এস এম জাহিদ হোসাইন সংবাদ সম্মেলনে বিষয়টি জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্র নাফ নদ দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে আনার চেষ্টা করছে, এমন সংবাদের ভিত্তিতে টেকনাফে নৌবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল অবস্থান নেয়। মাদকের চালানটি হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়া সেতু এলাকা হয়ে উলুচামারীর দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। এ অবস্থায় নৌবাহিনী হ্নীলা ইউনিয়নের নাটমুড়াপাড়া এলাকায় অবস্থান নেয়। একপর্যায়ে মাদক কারবারিরা রুট পরিবর্তন করে চৌধুরীপাড়া খালের দক্ষিণ পাশ দিয়ে ইয়াবা নিয়ে যাচ্ছিল। বিষয়টি টের পেয়ে নৌবাহিনী দ্রুত অবস্থান পরিবর্তন করে খালের উত্তর পাশে অভিযান চালায়। বিষয়টি আঁচ করতে পেরে বস্তাভর্তি ইয়াবা রেখে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপস্থিতিতে বস্তাগুলো তল্লাশি করে পাঁচ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

/এএম/ 
সম্পর্কিত
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
মাদক মামলার আসামিদের ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, গ্রেফতার ৩
ইয়াবা নিয়ে পালাচ্ছিলেন শিক্ষক দম্পতি, ধাওয়া করে ধরলো পুলিশ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৭ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৭ অক্টোবর, ২০২৬)
‘জামায়াতের আদর্শে এনসিপি একাকার হয়ে গেছে’: ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রীয় নেতার পদত্যাগ
‘জামায়াতের আদর্শে এনসিপি একাকার হয়ে গেছে’: ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রীয় নেতার পদত্যাগ
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর
দাম্পত্যের ১৪ বছর, বিবাহবার্ষিকীতে কারিনা-সাইফ আলীর নতুন খবর