৫৬ বছর কেন ভোট দেননি এই ইউনিয়নের নারীরা?

চাঁদপুর প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০৫ আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০৫

৫৬ বছর পর ভোটকেন্দ্রে এলেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা। স্থানীয়ভাবে এই নারীদের ভোটকেন্দ্রে যেতে নিষেধ করা হয়েছিল।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে এই ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্রে দেখা গেছে নারীদের উপচে পড়া ভিড়। স্থানীয়দের মধ্যে এ নিয়ে চলছে আলোচনা। তারা উচ্ছ্বসিত।

৭০ বছর বয়সী আয়েশা বেগম সকাল সাড়ে ১০টার দিকে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে আসেন। তিনি বলেন, ‘এই প্রথম ভোট দিতে এসেছি। খুবই ভালো লাগছে।’

এত বছর কেন ভোট দেননি- এ বিষয়ে বলেন, ‘নিষেধ ছিল। স্থানীয় লোকজন আমাদের বোঝানোর পর ভোট দিতে এসেছি।’

রূপসা ইউনিয়নের বাসিন্দা নূরজাহান বেগম বলছিলেন, তার বিয়ে হয়েছে ৪৫ বছর। এ সময় তিনি কোনও ভোট দেননি।

তিনি বলেন, ‘এখন সবাই বলছে, তোমরা নারীরা বাজারে যাও, চাকরি করো, সবকিছুই করো তাহলে ভোট দিতে পারবা না কেন? ইসলামের দৃষ্টিতে ভোট দেওয়া হারাম নয়। তাহলে ভোট দিতে সমস্যা কোথায়। এখন আমাদের মধ্যেই উপলব্ধি এসেছে, এত দিন ভোট না দিয়ে আসলে ভুল করেছি। তাই ভোট দিতে এসেছি।’

প্রিসাইডিং কর্মকর্তা এ কে এম লোকমান হাকিম বলেন, এই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৬০৩। এর মধ্যে পুরুষ ১ হাজার ৮১১ ও নারী ১ হাজার ৭৯২। সকাল সাড়ে ৯টা পর্যন্ত কেন্দ্রে ভোট পড়েছে ৪০১ জনের। এর মধ্যে নারী ভোটার ১৫৯ জন।

এই ইউনিয়নে মোট ভোটার ২১ হাজার ৬৯৫ জন। এর মধ্যে নারী ভোটার প্রায় ১০ হাজার ২৯৯ জন। তাদের অংশগ্রহণ এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেল, ১৯৬৯ সালে স্থানীয়ভাবে নারীদের ভোটকেন্দ্রে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। নির্বাচন কমিশন থেকে বিভিন্ন সময়ে নারীদের ভোটকেন্দ্রে আসার জন্য উৎসাহ দিলেও এত বছর তারা আসেননি।

সম্প্রতি চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার স্থানীয় ইমামসহ নারীদের নিয়ে বৈঠক হয়। সেসব বৈঠকে নারীদের ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো হয়। স্থানীয় প্রশাসন এই ইউনিয়নের আলেম, ইমাম, মুয়াজ্জিন ও সাধারণ মানুষদের নিয়ে বৈঠক করে।

চাঁদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম সরকার বলেন, ইসলামের দৃষ্টিতে নারীদের ভোট দেওয়া কোনও অপরাধ নয়। ৫৬ বছর বছর আগে স্থানীয় পর্যায়ে সাময়িক নির্দেশনাকে ভুলভাবে ব্যাখ্যা করে নারীদের ভোটাধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে, যা বর্তমান সময়ে গ্রহণযোগ্য নয়।

চরমান্দারী শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়েও দেখা যায় নারীদের উপস্থিতি। সেখানে অর্চনা রানী বলেন, ‘এর আগে তিনি কখনও ভোট দেননি। এবার প্রথমবারের মতো ভোট দিতে এসেছেন।’

প্রিসাইডিং কর্মকর্তা আবদুস সামাদ বলেন, এর আগে কখনও ভোট না দেওয়ায় কীভাবে ভোট দিতে হয় এ প্রক্রিয়া সম্পর্কে নারীরা কিছু জানে না। অনেকে আমার কাছে জানতে চায় কীভাবে ভোট দেবে, লাইনে দাঁড়াতে হয় এটাও অনেকে জানে না।

/এফআর/
সম্পর্কিত
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েন নিয়ে যা জানালো ইসি
মিষ্টির শূন্য আসনে ভোটের তারিখ ঘোষণা
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ওবায়দুল্লাহ মাসুদ
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক