আবারও ৫ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

টেকনাফ প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৮আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৮

আবারও পাঁচ বাংলাদেশি জেলেকে আটক করেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদ ও বঙ্গোপসাগরের মোহনা এলাকা থেকে একটি ট্রলারসহ তাদের ধরে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে ট্রলার মালিক শাহপরীর দ্বীপের বাসিন্দা মোহাম্মদ উল্লাহ জানান, সেন্টমার্টিন সংলগ্ন সাগরে মাছ ধরার পর জেলেরা ট্রলারটি নোঙর করে নাইক্ষ্যংদিয়া এলাকায় অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ স্পিডবোটে এসে আরাকান আর্মির সদস্যরা ট্রলারসহ জেলেদের আটক করে নিয়ে যায়।

আটক জেলেরা হলেন, টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকার মৃত সৈয়দ আলমের ছেলে শাহ আলম (২০), মৃত নজু মিয়ার ছেলে আবুল হোসেন, মৃত মকবুল আহমেদের ছেলে আব্বাস (৪০), আব্দুল মজিদের ছেলে আব্দুল সাহেদ (১৮) ও মৃত হোসেনের ছেলে ইউনুস (৪০)।

চট্টগ্রাম জোন কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার আকিব জানান, বিষয়টি জানার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাজ করছে।

বিজিবি সূত্রে জানা গেছে, নাফ নদ ও বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় বর্তমানে কমপক্ষে দুই শতাধিক জেলে আরাকান আর্মির হাতে আটক রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রথম দফায় ৭৩ জন জেলেকে দেশে ফিরিয়ে আনা হলেও বাকিদের মুক্তির জন্য সীমান্ত ও কূটনৈতিক পর্যায়ে তৎপরতা অব্যাহত রয়েছে।

সীমান্তবর্তী এলাকায় এমন ঘটনার পুনরাবৃত্তিতে জেলে পরিবারের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত আটক জেলেদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
নাফ নদীতে সশস্ত্র দুর্বৃত্তদের তাণ্ডব, সীমান্তে আতঙ্ক
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
মোদির আমন্ত্রণে ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী