কক্সবাজারে বিশ্বকাপজয়ী ফুটবলার ওজিল, সঙ্গে এরদোয়ান ছেলে

কক্সবাজার প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৭আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৭

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ানের সফরসঙ্গী হয়ে কক্সবাজারে পৌঁছেছেন জার্মানির বিশ্বকাপজয়ী জনপ্রিয় ফুটবলার মেসুত ওজিল। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজার বিমানবন্দর হয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে এসে পৌঁছান।

বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করার কথা রয়েছে। এ সময় রোহিঙ্গা শিশুদের সঙ্গে ফুটবল খেলবেন এবং শরণার্থী শিবিরে আয়োজিত প্রথম রমজানের ইফতারে অংশ নেওয়ার কথা রয়েছে।

দিনব্যাপী সফরটি মূলত একটি মানবিক মিশন, যা রোহিঙ্গা শরণার্থীদের প্রতি সমর্থন এবং তুরস্ক-বাংলাদেশ মৈত্রীকে তুলে ধরার জন্য আয়োজন করা হয়েছে।

এর আগে দুই দিনের বাংলাদেশ সফরে গত ১৮ ফেব্রুয়ারি ঢাকায় আসেন বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার মেসুত ওজিল ও তুরস্কের রাষ্ট্রপ্রধান এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ান।

এ সময় তুর্কি উন্নয়ন সংস্থা ‘টীকা’ শহিদ মর্তুজা মেডিক্যাল সেন্টারের বেশকিছু উন্নয়নমূলক কাজে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাহায্য করছে। এই প্রকল্পের উদ্বোধনেই মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছেন ওজিল।

ওজিল তার এই সংক্ষিপ্ত সফর শেষে আজ রাতেই ঢাকা ত্যাগ করতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

/এফআর/
সম্পর্কিত
মক্কা প্রতিরক্ষা চুক্তির সম্প্রসারণ বিবেচনায় নেই: পাকিস্তান
ইউরোপ-এশিয়ার মাঝে মসজিদের শহর ইস্তাম্বুলকে ভ্রমণতালিকায় কেন রাখবেন
সাগরের তলদেশে আস্ত উড়োজাহাজ, ককপিটে ভেসে বেড়াচ্ছেন ডুবুরিরা
সর্বশেষ খবর
ডেঙ্গুর প্রকোপ: কোথাও সিট আছে, কোথাও নেই
ডেঙ্গুর প্রকোপ: কোথাও সিট আছে, কোথাও নেই
ইয়েমেনের বন্দরনগরী মোখা হুথিদের দখলে
ইয়েমেনের বন্দরনগরী মোখা হুথিদের দখলে
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি