চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেনের চারটি ওয়াগন লাইনচ্যুত

রাজশাহী প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩৮আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩৮

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা জংশনে খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের চারটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে রহনপুর-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে আমনুরা জংশনে এই ট্রেন লাইনচ্যুতের ঘটনা ঘটে।

জানা গেছে, আমনুরা জংশন এলাকায় থাকা ৫০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের জন্য তেল পরিবহন করছিল ট্রেনটি। বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশের কয়েকশ গজ দূরেই তেলবাহী ট্রেনের চারটি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে রহনপুর-রাজশাহী রুটে তিনটি ট্রেন আটকা পড়ে। লাইনচ্যুত ট্রেন উদ্ধারে কাজ শুরু করেছে ঈশ্বরদী থেকে আসা উদ্ধারকারী দল।

এসব তথ্য নিশ্চিত করে আমনুরা জংশন রেলওয়ের স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম জানান, ভোর সাড়ে ৪টার দিকে এই ট্রেন লাইনচ্যুত হয়। পরে খবর দেওয়া হয় উদ্বারকারী দলকে। ইতিমধ্যে ওয়াগন উদ্ধার ও ট্রেন লাইনের মেরামতের কাজ শুরু করা হয়েছে। 

এর আগেও একই জায়গায় একাধিকবার ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে বলে জানান রেলওয়ের কর্মকর্তারা।

/এফআর/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী