রোহিঙ্গা ক্যাম্পে ইফতার করলেন ওজিল-বিলাল এরদোয়ান, আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান 

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২৭আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪৭

জার্মানির বিশ্বকাপজয়ী সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ানের ছেলে নেকমোদ্দিন বিলাল এরদোয়ান কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উখিয়ার ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তারা। সন্ধ্যায় রোহিঙ্গা ক্যাম্পে ইফতার করলেন তারা।  

পরিদর্শনকালে তারা ক্যাম্পের পরিবেশ, শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যসেবা এবং চলমান মানবিক সহায়তা কার্যক্রম ঘুরে দেখেন এবং রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে কথা বলেন। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অংশ নেন তারা। সেখানে বিলাল এরদোয়ান রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবিক সংকট তুলে ধরে আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধি, শিক্ষা কার্যক্রম জোরদার এবং ক্রীড়া কার্যক্রমের মাধ্যমে শিশু-কিশোরদের মানসিক বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।

বিলাল এরদোয়ান বলেন, ‘চার দশকেরও বেশি সময় ধরে রোহিঙ্গারা মৌলিক শিক্ষা থেকে বঞ্চিত। ভবিষ্যতে নিজ দেশে মর্যাদার সঙ্গে ফিরে যেতে হলে এখন থেকেই তাদের শিক্ষা ও কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ এবং আন্তর্জাতিক মহলের দৃষ্টি আবারও এই সংকটের দিকে আকর্ষণ করাই আমাদের সফরের মূল উদ্দেশ্য।’

সকালে বিলাল এরদোয়ানের নেতৃত্বে ওজিলসহ একটি প্রতিনিধিদল উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আসেন। তারকা এই ফুটবলারকে পেয়ে ভীষণ উচ্ছ্বসিত রোহিঙ্গা তরুণরা। অনেকে সেলফি তুলেছেন তার সঙ্গে। নিরাপত্তার কড়াকড়ির কারণে দূর থেকে ওজিলকে একনজর দেখেছেন অনেকে। আজ সারা দিন আশ্রয়শিবিরে ব্যস্ত সফরসূচি রয়েছে তাদের। রোহিঙ্গা নারী, শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যের বিষয় নিয়ে কথা বলছেন। ঘুরে দেখছেন রোহিঙ্গা শিশুদের কয়েকটি স্কুল। সন্ধ্যায় রোহিঙ্গা পরিবারের সঙ্গে ইফতার করেছেন।

সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে বিশেষ উড়োজাহাজে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান নেকমোদ্দিন বিলাল এরদোয়ানের নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধিদলটি। বিমানবন্দরে প্রতিনিধিদলের সদস্যদের স্বাগত জানান কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান ও পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মিজানুর রহমান বলেন, ‘বিলাল এরদোয়ান এবং জার্মানির বিশ্বকাপজয়ী সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিলসহ প্রতিনিধিদল রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন। তুরস্কে রমজানের প্রথম দিন পরিবার-পরিজনের সঙ্গে একত্রে ইফতার করার একটি বিশেষ ঐতিহ্য রয়েছে। সেই প্রেক্ষাপটেই রোহিঙ্গাদের নিজেদের পরিবারের অংশ হিসেবে বিবেচনা করে প্রতিনিধিদলটি ক্যাম্পে এসেছে। তারা রোহিঙ্গাদের ক্যাম্পে বসে তাদের সঙ্গে ইফতারে অংশ নিয়েছেন। এর মাধ্যমে তুরস্কসহ বিশ্ববাসীর কাছে একটি বার্তা পৌঁছে দেওয়া হলো, রোহিঙ্গারা একা নয়, বিশ্বমানবতার অংশ।’

মিজানুর রহমান প্রথম আরও বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ সরকার খুবই আন্তরিক, এ কথা প্রতিনিধিদলকে তুলে ধরেছি। পাশাপাশি আশ্রয়শিবিরের বন্ধ শিশুদের স্কুলগুলো পুনরায় চালু করতে তুরস্ক সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে। নেকমোদ্দিন এরদোয়ান বন্ধ শিক্ষাকেন্দ্র চালুর ক্ষেত্রে আশ্বাস দিয়েছেন। উখিয়ার আশ্রয়শিবিরে তুরস্ক সরকারে অর্থায়নে বর্তমানে ৯টি স্কুল চালু রয়েছে। আরও স্কুল চালু করা দরকার। দাতাগোষ্ঠীর অর্থসহায়তা বন্ধ থাকায় কয়েক মাস ধরে উখিয়া ও টেকনাফের ৩৩ আশ্রয়শিবিরে অন্তত দুই হাজার লার্নিংসেন্টার (শিশুশিক্ষাকেন্দ্র) বন্ধ রয়েছে। জাতিসংঘের ইউনিসেফের অর্থায়নে চালু আছে দুই হাজারের বেশি শিক্ষাকেন্দ্র।’

সফরের অংশ হিসেবে রোহিঙ্গা তরুণদের অংশগ্রহণে একটি চ্যারিটি ফুটবল ম্যাচ আয়োজনের কথা রয়েছে। মানবিক সহায়তা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই প্রীতি ম্যাচে প্রতীকীভাবে অংশ নেবেন ওজিল ও বিলাল এরদোয়ান।

 

/এএম/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশের রোহিঙ্গাদের ভুলে না যাওয়ার আহ্বান ইউএনএইচসিআর’র 
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের