পাহাড়ের উন্নয়নে আরও ১২৫ কোটি টাকা বরাদ্দ

বান্দরবান প্রতিনিধি
০৫ এপ্রিল ২০১৬, ২৩:৩৩আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ২৩:৩৬

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পার্বত্য জেলায় ব্যাপক উন্নয়নের জন্য সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) অতিরিক্ত ১২৫ কোটি টাকা বরাদ্দের আবেদন করেন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর। এ আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী ওই অতিরিক্ত টাকা বরাদ্দ করেছেন।
মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এ বরাদ্দ দেওয়া হয়।
জানা যায়, তিন পার্বত্য জেলার অনগ্রসর জনগণের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের তিনটি উন্নয়ন সহায়তা খাতে মূল এডিপিতে ২৫০ কোটি টাকা বরাদ্দ ছিল। যা অপর্যাপ্ত হওয়ায় ওই এলাকায় উন্নয়ন কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে আরএডিপি’তে আরও ১২৫ কোটি টাকা চাওয়া হয়।

এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের এপিএস সাদেক হোসেন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, প্রতিমন্ত্রীর আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী পাহাড়ের উন্নয়নে আরও ১২৫ কোটি টাকা বরাদ্দ করেছেন।

বীর বাহাদুর উশৈসিং বান্দরবান ৩০০ নম্বর আসনে ১৯৯১ সাল থেকে টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে বর্তমানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। দায়িত্বপালনকালে তিনি ৩ পার্বত্য জেলায় ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করেছেন।

গত ২৯ মার্চ ‘পাহাড়ের উন্নয়নে আরও ১২৫ কোটি টাকার আবদার’ শিরোনামে বাংলা ট্রিবিউন একটি সংবাদ প্রকাশ করে।

/এসএনএইচ/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম