মধ্যপ্রাচ্য থেকে এলপিজি-এলএনজি নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ১২ জাহাজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ মার্চ ২০২৬, ২২:৩৯আপডেট : ০৭ মার্চ ২০২৬, ২২:৩৯

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইয়ের হামলার আগে বিপজ্জনক নৌপথ হরমুজ প্রণালি অতিক্রম করে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করেছে। ইতিমধ্যে ১২টি জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। বাকি জাহাজগুলো চলতি সপ্তাহে পৌঁছাবে বলে শনিবার (৭ মার্চ) জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছে, জাহাজগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছিল। ওই সময় অঞ্চলটিতে সামরিক উত্তেজনা বাড়তে থাকলেও সংঘাত শুরু হওয়ার আগেই জাহাজগুলো হরমুজ প্রণালি অতিক্রম করতে সক্ষম হয়। বর্তমানে জাহাজগুলো ধাপে ধাপে চট্টগ্রাম বন্দরে পৌঁছাচ্ছে এবং সেখান থেকে পণ্য খালাসের কার্যক্রম চলছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে, এই ১৫টি জাহাজে সবমিলিয়ে ৭ লাখ টন পণ্য রয়েছে। আমদানি করা এসব পণ্যের মধ্যে ৪টি জাহাজে রয়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), ২টিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং ৯টিতে সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল ক্লিংকার।

বিপজ্জনক এ নৌপথ পাড়ি দিয়ে কাতার থেকে ১ লাখ ২৬ হাজার টন এলএনজি নিয়ে ‘আল জোর’ ও ‘আল জাসাসিয়া’ নামে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এ ছাড়াও ‘আল গালায়েল’ ও ‘লুসাইল’ নামে আরও দুটি এলএনজিবাহী জাহাজ আগামী সোম ও বুধবারের মধ্যে চট্টগ্রাম বন্দরের পৌঁছার কথা রয়েছে। ওই দুটি জাহাজে প্রায় ১ লাখ ২০ হাজার টন এলএনজি রয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইরান যুদ্ধের আগে নৌপথ হরমুজ প্রণালি পেরিয়ে আসা বেশ কিছু জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়তে শুরু করেছে। এসব জাহাজে এলএনজি, এলপিজিসহ শিল্পের কাঁচামাল রয়েছে।’

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধের কারণে নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। ২৮ ফেব্রæয়ারির আগে হরমুজ প্রণালি দিয়ে রওনা দেওয়া জাহাজ দেশে এলেও এর পরবর্তী জাহাজগুলো মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার, দুবাইসহ বিভিন্ন বন্দরে আটকা পড়েছে।

/এফআর/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম