উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এনজিও কার্যালয়ে আগুন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৮ মার্চ ২০২৬, ১৭:০৭আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১৭:০৭

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের একটি এনজিও সংস্থার প্রকল্প অফিসে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। রবিবার (৮ মার্চ) দুপুর দেড়টার দিকে উখিয়া-৪-এর ডি ব্লকে এনজিও কারিতাসের কার্যালয়ে আগুন লেগে পুড়ে যায়।

এ বিষয়ে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ডলার ত্রিপুরা বলেন, ‌‘ক্যাম্পে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে বিভিন্ন মালামাল রাখা কারিতাসের একটি কক্ষ পুড়ে যায়। ২০ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। কীভাবে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি, তদন্ত করে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হবে।’

উখিয়া-৪-এর ডি ব্লকের রোহিঙ্গা নেতা নুর আলম বলেন, ‘আগুন লাগার পর ক্যাম্পের এপিবিএন, স্বেচ্ছাসেবক, স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনেন।’

/এএম/ 
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী