‘সম্পত্তির জন্য’ দুই ছেলের মারধরে বাবার মৃত্যু

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি 
১০ মার্চ ২০২৬, ১৯:১৯আপডেট : ১০ মার্চ ২০২৬, ১৯:১৯

কক্সবাজারের টেকনাফে ‘সম্পত্তির জন্য’ বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম কালা মিয়া (৭০)। তিনি নয়াপাড়া গ্রামেরই বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্ত তার দুই ছেলের নাম শাকের আলম ও মনির আলম। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্র জানায়, কালা মিয়া ও তার স্ত্রী দুজনে মেয়ে এলম বাহারের সঙ্গে থাকেন। সম্পত্তির বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরেই দুই ছেলের সঙ্গে তাদের বিরোধ চলছে। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশও হলেও সমাধান হয়নি।

সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য আবুল ফয়েজ বলেন, ‘ঘটনার দুই দিন আগে থেকে কালা মিয়াকে তার দুই ছেলে সম্পত্তির জন্য চাপ দিয়ে আসছিলে। সোমবার রাতে শুনেছি কালা মিয়াকে অচেতন অবস্থায় পাওয়া গেছে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মামুন অর রশীদ। তিনি বলেন, ‘হাসপাতালে আনার আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।’

নিহত কালা মিয়ার বড় মেয়ে এলম বাহার বলেন, ‘বাবাকে সোমবার আমার ভাই মনিরুল আলম তুলে নিয়ে অজ্ঞাত স্থানে লুকিয়ে রাখেন। পুরো দিন বাবাকে খুঁজে পাইনি। রাত সাড়ে ১২টার দিকে বাবাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুই ভাই সম্পত্তির লোভে আমার বাবাকে পিটিয়ে হত্যা করেছে। আমি এর বিচার চাই।’

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই ছেলে মিলে বাবাকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।’

/এএম/ 
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
বাগেরহাটে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে