সাইকেল চুরির অভিযোগে এক তরুণকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
১৩ নভেম্বর ২০২৬, ১৭:৫৫ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৭:৫৫

চট্টগ্রামে নগরের পতেঙ্গায় বাইসাইকেল চুরির অভিযোগে মোবারক ইসলাম (২২) নামে এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে পতেঙ্গার চরপাড়ার একটি মাঠে এ ঘটনা ঘটে। 

নিহত মোবারক পতেঙ্গা থানার চরপাড়া এলাকার আবদুল মাবুদ ও আমেনা বেগম দম্পতির ছেলে। বাবার চায়ের দোকানের কাজে সহযোগিতা করতেন তিনি।

এই ঘটনায় মোহাম্মদ মুসা (৬৫) নামে স্থানীয় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি স্থানীয় এভারগ্রিন কটন কারখানা নামের একটি প্রতিষ্ঠানের কেয়ারটেকার পদে চাকরি করেন।

পতেঙ্গা থানার ওসি পারভেজ আলী এ তথ্য নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, কয়েকদিন আগে মুসার ছেলেদের একটি বাইসাইকেল চুরি হয়। সেই সাইকেল চুরির সন্দেহে মোবারককে ডেকে নিয়ে কারখানা সংলগ্ন মাঠে মারধর করে মুসা ও তার ছেলেরা। পরে মোবারককে সেখানে নির্মাণ সামগ্রী রাখার একটি স্টোরে নিয়ে আটকে আবার মারধর করা হয়। পরে একপর্যায়ে মোবারক অচেতন হয়ে গেলে তারা চিকিৎসকের কাছে নিয়ে যায়।

তিনি বলেন, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করার পর তাকে আবার মাঠে এনে ফেলে পালিয়ে যাচ্ছিল মুসা ও তার সঙ্গে থাকা লোকজন। তখন স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে মুসাকে আটকে আমাদের খবর দেয়। আমরা গিয়ে তাকে থানায় নিয়ে আসি।

ওসি আরও বলেন, এই ঘটনায় নিহত মোবারকের বাবা মুসাসহ মোট চার জনের বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনার পর পালিয়ে যাওয়া মুসার দুই ছেলেসহ জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

/এফআর/
সম্পর্কিত
জিনের কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা, মসজিদের ইমাম গ্রেফতার
সিগন্যাল অমান্য করে ছুটতে থাকা ট্রাকটি ধরা হলো ৫ কিলোমিটার ধাওয়া দিয়ে
আ.লীগের মিছিল নিয়ে শ্রমিকদল নেতার মামলা, আসামি ছাত্রদল নেতা
সর্বশেষ খবর
ভুল পথে চলার কারণেই আওয়ামী লীগকে পালাতে হয়েছে: ডিএসসিসি প্রশাসক
ভুল পথে চলার কারণেই আওয়ামী লীগকে পালাতে হয়েছে: ডিএসসিসি প্রশাসক
রোগীর তথ্য বিশ্লেষণ ও অ্যাপয়েন্টমেন্ট প্রস্তুত করবে জেমিনাইয়ের নতুন সেবা
রোগীর তথ্য বিশ্লেষণ ও অ্যাপয়েন্টমেন্ট প্রস্তুত করবে জেমিনাইয়ের নতুন সেবা
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫৫
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫৫
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা