সংঘর্ষের পর আগুনে পুড়লো অটোরিকশা ও পুলিশের গাড়ি

চাঁদপুর প্রতিনিধি
১৫ মার্চ ২০২৬, ২১:৪৮আপডেট : ১৫ মার্চ ২০২৬, ২১:৪৮

চাঁদপুরে পুলিশের একটি গাড়ির সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষের পর গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট আগুনে উভয় যানবাহন পুড়ে গেছে। এ ঘটনায় গাড়ি থেকে লাফিয়ে পড়ে তিন জন আহত হয়েছেন। রবিবার (১৫ মার্চ) বিকালে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর পুলিশ লাইনসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান জানান, মালামাল নিয়ে পুলিশ লাইনস থেকে একটি পুলিশের গাড়ি কচুয়ার সাচার এলাকায় যাওয়ার পথে চাঁদপুরগামী একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই দুটি গাড়িতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই পুলিশের গাড়ি ও অটোরিকশা পুড়ে যায়। দুর্ঘটনার সময় দুই গাড়িতে থাকা যাত্রীরা দ্রুত লাফিয়ে পড়ে প্রাণ রক্ষা করেন। এ ঘটনায় তিন জন আহত হয়েছেন। ঘটনার কারণ তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/ 
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি