ভুয়া কাগজপত্রে চট্টগ্রাম বন্দর থেকে বের করা কন্টেইনারটি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ এপ্রিল ২০২৬, ০৯:৩৩আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৯:৩৩

চট্টগ্রাম বন্দরে ভুয়া নথিপত্র ব্যবহার করে কন্টেইনার পাচারের অপচেষ্টা রুখে দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এ ঘটনায় জড়িতদের ধরতে তদন্ত শুরু হয়েছে।

 বন্দর সূত্র জানায়, ভুয়া কাগজপত্র ব্যবহার করে একটি কন্টেইনার পাচারের চেষ্টা করা হয়। কন্টেইনারটির এজেন্ট কন্টিনেন্টাল ট্রেডার্স, রোটেশন নম্বর ২৫/৩৮৭১ এবং ভেসেল ‘স্বদেশী চিটাগাং’। আমদানিকারক প্রতিষ্ঠান ফাহিম এটেয়ার অ্যান্ড কম্পোজিট লিমিটেড।

তবে কন্টেইনারটিতে কী ধরনের পণ্য ছিল তা নিয়ে এখনও কোনও তথ্য দেয়নি বন্দর কর্তৃপক্ষ। তদন্তের পর পণ্য সম্পর্কে তথ্য দেওয়ার কথা জানিয়েছেন বন্দর কর্মকর্তারা।

এ প্রসঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বাংলা ট্রিবিউনকে বলেন, মঙ্গলবার (৩১ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে জে এস ইন্টারন্যাশনাল নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্টের ভুয়া অন-চেসিস অনুমতিপত্র, চালান ও গেট পাস ব্যবহার করে এনসিটি ব্যাকআপ ইয়ার্ড থেকে একটি ট্রেইলারে কন্টেইনারটি তোলা হয়। পরে চট্টমেট্রো-ঢ-৮১-২৩৬৪ নম্বরের ট্রেইলারটি সিপিএআর গেট দিয়ে বন্দর এলাকা ত্যাগ করে।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগ দ্রুত গোয়েন্দা তৎপরতা শুরু করে। একপর্যায়ে তারা কন্টেইনারটির অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। পরবর্তীতে একই দিন রাত সাড়ে ১১টার দিকে নগরের হালিশহর বারনীঘাট এলাকায় শাহজালাল ট্রাক টার্মিনালের পাশে অবস্থিত বিএমডি সাইফুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামের একটি গ্যারেজে অভিযান চালানো হয়। এ সময় ট্রেইলারসহ কন্টেইনারটি আটক করা হয়। তবে অভিযানের সময় পাচারের সঙ্গে জড়িতরা পালিয়ে যায়।

এ কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বন্দর কর্তৃপক্ষ একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। পাশাপাশি বন্দর থানায় মামলার প্রক্রিয়া চলছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের