নতুন নলকূপ দিয়ে বের হচ্ছে ‘গ্যাস’, জ্বলছে আগুন

নোয়াখালী প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৬, ১৮:৫২ আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ১৮:৫২

নোয়াখালীর চাটখিল উপজেলায় একটি বাড়িতে বসানো নতুন নলকূপের পানির সঙ্গে গ্যাস বের হচ্ছে। নলকূপের মুখে দিয়াশলাই ধরতেই আগুন জ্বলে উঠছে। উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামের আবদুল মতিনের বাড়ির নলকূপ থেকে এই গ্যাস বের হচ্ছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহলের শেষ নেই। দূরদূরান্ত থেকে অনেকেই বিষয়টি দেখতে প্রতিদিন ওই বাড়িতে জড়ো হচ্ছেন। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মাসখানেক আগে আবদুল মতিন গৃহস্থালির ব্যবহারের জন্য বাড়ির পাশে ৬০ ফুট গভীরে একটি নলকূপ স্থাপন করেন। শুরু থেকেই পানির সঙ্গে গন্ধ পাওয়া যাচ্ছিল। পানি বের হওয়ার সময় বুদবুদ শব্দ হচ্ছিল; ফলে পানি ব্যবহার করতে পারছিলেন না। প্রায় এক সপ্তাহ আগে পরিবারের এক সদস্য কৌতূহলবশত টিউবওয়েলের মুখে জলন্ত দিয়াশলাই ধরতেই হঠাৎ করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে খবরটি আশপাশে ছড়িয়ে পড়ে এবং অনেকেই বিষয়টি দেখতে আসেন।

আবদুল মতিন বলেন, ‘নতুন বসানো নলকূপের মুখ দিয়ে অনবরত গ্যাস বের হচ্ছে, প্রথমে আমরা বিষয়টি বুঝতে পারিনি। পরে গ্যাসের গন্ধ পেয়ে সন্দেহ হলে লাইটার দিয়ে পরীক্ষা করি। তখনই আগুন জ্বলে ওঠে। আমরা এখন আতঙ্কে আছি। দ্রুত পরীক্ষা করার জন্য প্রশাসনের সহযোগিতা চাই।’

স্থানীয় লোকজন জানান, ভূগর্ভস্থ গ্যাসের উপস্থিতির কারণে এমন ঘটনা ঘটতে পারে। তাই দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করে ঝুঁকি নিরূপণ করা জরুরি।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির নোয়াখালী কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. শাহ আলম বলেন, ‘ওই ঘটনা সম্পর্কে আমার জানা নেই। এ ধরনের গ্যাস নির্গমনের বিষয়টি দেখভালের জন্য সরকারের আলাদা বিভাগ রয়েছে এবং গণমাধ্যমে বিষয়টি প্রকাশ পেলে ওই বিভাগ নিজ উদ্যোগে পরীক্ষা-নিরীক্ষা করবে।’

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি আমার নজরে এসেছে। তবে পরীক্ষা-নিরীক্ষা ছাড়া নিশ্চিত কিছু বলা সম্ভব নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/ 
সম্পর্কিত
জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি ও বিকল্প উৎসে জোর
দুই মন্ত্রীর হুঁশিয়ারির পর ধর্মঘট প্রত্যাহার করলেন এলপিজি ব্যবসায়ীরা
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ,স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৪
সর্বশেষ খবর
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক