জ্বালানি তেল মজুত করে বেশি দামে বিক্রি, ৩ দোকানিকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২৬, ১৭:১৪আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১৭:১৪

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার গোকর্ণঘাটে জ্বালানি তেলের খুচরা দোকানে অভিযান পরিচালনা করেছেন র‍্যাব ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের কাছে খবর আসে যে, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার গোকর্ণঘাট এলাকায় বেশ কয়েকটি খুচরা দোকানে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত রেখে উচ্চ মূল্যে বিক্রি করা হচ্ছে। এমন খবর পেয়ে র‍্যাব ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত দোকানগুলোতে অভিযান পরিচালনা করেন। এ সময় চারটি দোকান থেকে মোট ১০ হাজার লিটার জ্বালানি তেল (ডিজেল-অকটেন) জব্দ করা হয়। অভিযানকালে অনুমোদনহীন দোকানে অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া র‍্যাব-৯ সিপিসি -১ এর অধিনায়ক নুরনবী বলেন, আমাদের কাছে গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে গড়ে ওঠা অনুমোদনহীন খুচরা দোকানে জ্বালানি তেল বিক্রি হচ্ছে, এমন খবর পেয়ে আমরা জেলা প্রশাসনের সহযোগিতায় অবৈধ দোকানদার ও মজুতদারদের বিরুদ্ধে র‍্যাব এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করেছি। আগামী দিনে মজুতদারদের বিরুদ্ধে  আমাদের অভিযান জোরদার করা হবে।

/এফআর/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি