ফেনীতে ব্যবসায়ীকে গুলি করে সোয়া তিন লাখ টাকা ছিনতাই

ফেনী প্রতিনিধি
০৭ এপ্রিল ২০১৬, ১৯:১২আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১৯:১২

ফেনী ফেনীতে মামুন নামের এক গরু ব্যবসায়ীকে গুলি করে সোয়া তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে শহরের মহিপাল এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যবসায়ী মামুনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে গরু ব্যবসায়ী মামুন গরু কেনার জন্য তার গ্রামের বাড়ি শহরতলীর বাতানিয়া থেকে রিকশায় মহিপালের সার্কিট হাউজ এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে গুলি করে তার কাছ থেকে তিন লাখ পঁচিশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
ফেনী সদর হাসপাতালের আরএমও অসিম কুমার সাহা জানান, গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীর পায়ে গুলি লাগে। তবে বর্তমানে তিনি আশঙ্কা মুক্ত।
ফেনী সদর মডেল থানার এসআই অমল চন্দ্র বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম