কক্সবাজারে এক যুবককে কুপিয়ে হত্যা

কক্সবাজার প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২৬, ১০:৩৪ আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ১০:৩৪

কক্সবাজার সদরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে মোবিনুল হক (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পিএমখালী ইউনিয়নের উত্তর পরানিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোবিনুল হক উপজেলার মাইজপাড়া এলাকার মৃত নবী উল্লাহ ও মৃত দিলোয়ারার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোবিনুল হকের সঙ্গে তার প্রতিবেশী আবু সৈয়দের ছেলে আলমগীরের (২৮) দীর্ঘদিন ধরে জমি ও সীমানা নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধ মীমাংসায় সোমবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে একটি সালিশ বৈঠক বসে। তবে রাত হয়ে যাওয়ায় বৈঠকটি অসমাপ্ত রেখে পরদিন পুনরায় বসার সিদ্ধান্ত নেওয়া হয়।

এরপর থেকেই আলমগীর এলাকায় হুমকি-ধমকি দিতে থাকেন বলে অভিযোগ রয়েছে। রাত সাড়ে ৯টার দিকে মোবিনুল হক বাজারে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে বাংলাবাজার-খুরুশকুল সড়কের ফরিদের দোকানের উত্তর পাশে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা আলমগীর ও তার সহযোগীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

ঘটনার পর প্রধান আসামি আলমগীরসহ জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমিউদ্দিন। তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। একইসঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে সম্ভাব্য স্থানে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এফআর/
সম্পর্কিত
খুলনায় আইনশৃঙ্খলা কমিটির সভা শেষ হতে না হতেই গুলিতে বিএনপি নেতা নিহত
বিচারকের ছেলেকে হত্যায় লিমনের মৃত্যুদণ্ড, এক বছরেই শেষ বিচারকাজ
মারধর ও জিম্মি করে ২৩ ভরি স্বর্ণালংকার ডাকাতি
সর্বশেষ খবর
দুই শতাব্দীর ঐতিহ্য, পুতা মিষ্টির স্বাদ নিতে ঘুরে আসুন কাইকারটেক হাট
দুই শতাব্দীর ঐতিহ্য, পুতা মিষ্টির স্বাদ নিতে ঘুরে আসুন কাইকারটেক হাট
পুলিশ-বিজিবির ওপর হামলা: যুবলীগের ১২৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৫
পুলিশ-বিজিবির ওপর হামলা: যুবলীগের ১২৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৫
সুস্বাদু তিল-নারকেল বাটা, যা ভাতের সঙ্গে জমবে বেশ
সুস্বাদু তিল-নারকেল বাটা, যা ভাতের সঙ্গে জমবে বেশ
সাগরে তেল-গ্যাস অনুসন্ধান শুরু হবে কবে?
সাগরে তেল-গ্যাস অনুসন্ধান শুরু হবে কবে?
সর্বাধিক পঠিত
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা