৫ আগস্ট থানা থেকে লুট করা অস্ত্র ৫০ হাজারে বিক্রি

নিজ প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ এপ্রিল ২০২৬, ১৭:২৯আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ১৭:২৯

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা (ডিবি) পশ্চিম বিভাগের অভিযানে ডবলমুরিং থানা থেকে জুলাই আন্দোলনের সময় লুট হওয়া একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত মিনহাজ উদ্দিন রাহিম (২১) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। সিএমপির উপপুলিশ কমিশনার (ডিবি পশ্চিম) মোহাম্মদ মাহবুব আলম খান মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে সিএমপির মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। 

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে খুলশী থানার মতিঝরনা এলাকার ৩ নম্বর গলির কাছে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে মিনহাজ উদ্দিনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ৫ আগস্ট পলাতক সহযোগী আমির হোসেনকে সঙ্গে নিয়ে ডবলমুরিং থানা থেকে একটি বিদেশি পিস্তল লুট করেন। পরে পিস্তলটি ৫০ হাজার টাকায় আমির হোসেনের কাছে বিক্রি করেন মিনহাজ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে খুলশী থানার লালখান বাজার এলাকার আমির হোসেনের বাসায় অভিযান চালানো হয়। টের পেয়ে আগেই আমির বাসা থেকে পালিয়ে যান। তার বাসা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়, যা ডবলমুরিং থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্র বলে নিশ্চিত হওয়া গেছে।

পলাতক আমির হোসেনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় ২০১২ সালের একটি হত্যা মামলা রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে খুলশী থানায় আরেকটি মামলা হবে বলে জানান সিএমপির উপপুলিশ কমিশনার।

/এএম/ 
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি