ব্রাহ্মণবাড়িয়ায় হামের উপসর্গ নিয়ে আরও ২১ জন হাসপাতালে ভর্তি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৬, ১৫:০৩আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ১৫:০৩

ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে কমপক্ষে ২১ জন রোগী হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে। আক্রান্তদের বেশিরভাগই শিশু বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা।

প্রকৃতিতে উষ্ণ আবহাওয়া বিরাজ করছে। এর মধ্যে গ্রামাঞ্চলের বেড়েছে হামের প্রাদুর্ভাব। হামের লক্ষণ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এ মুহূর্তে ভর্তি আছে ৭৫ জন রোগী। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ২১ রোগী ভর্তি হয়েছে।

এ বিষয়ে শনিবার (১৮ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া স্বাস্থ্য বিভাগের প্রধান কর্মকর্তা সিভিল সার্জন নোমান মিয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ায় মোট ৫ লাখ ৪৮ হাজার হামের টিকা প্রস্তুত রাখা হয়েছে। এখন পর্যন্ত ৬ থেকে ৫৯ মাস বয়সী ৭১ হাজার শিশুকে এই টিকা দেওয়া হয়েছে।

তিনি জানান, আগামী ২০ এপ্রিল উপজেলা পর্যায়ে হামের ক্যাম্পিং শুরু হবে। আশা করা যায় সকল শিশুরা পর্যায়ক্রমে হামের টিকার আওতায় আসবে। ঝুঁকিপূর্ণ জেলার তালিকায় এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার জেলার নাম নেই।

/এফআর/
সম্পর্কিত
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
দেশে হামের প্রাদুর্ভাব কমছেই না, মৃত্যুর সংখ্যা ৬০০ ছাড়ালো
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী