হেফাজত আমিরের সঙ্গে আসিফ মাহমুদের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ এপ্রিল ২০২৬, ২১:৫০আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ২১:৫০

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও চট্টগ্রামের ফটিকছড়ি জামিয়া ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগরী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ফটিকছড়ির জামিয়া ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগরী মাদ্রাসায় এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন এনসিপি চট্টগ্রাম মহানগরের সমন্বয়কারী ও মিডিয়া সেলের প্রধান রিদুয়ান হৃদয়।

তিনি বলেন, ‘বৈঠকে তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি ও ভবিষ্যৎ সাংগঠনিক বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে উভয়ে আগামী দিনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।’

এতে আরও উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

এই সাক্ষাতের বিষয়ে রিদুয়ান হৃদয় আরও বলেন, ‘আসিফ মাহমুদ আজ দুপুরে চট্টগ্রামের এনসিপির নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর লেখা বই উপহার দেন আসিফ মাহমুদকে।’

উল্লেখ্য ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে বিএনপিকে সমর্থন দিয়েছিলেন হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরী।

/এফআর/
সম্পর্কিত
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি