কুমিল্লায় যমুনা ব্যাংকের ম্যানেজার দুদিন ধরে নিখোঁজ

কুমিল্লা প্রতিনিধি
০৮ এপ্রিল ২০১৬, ২০:৩৮আপডেট : ০৮ এপ্রিল ২০১৬, ২০:৪৫

কুমিল্লায় যমুনা ব্যাংকের ম্যানেজার দুদিন ধরে নিখোঁজ কুমিল্লায় মোশারফ হোসেন (৪৫) নামে যমুনা ব্যাংকের ম্যানেজার গত দুদিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি নগরীর লাকসাম রোডস্থ যমুনা ব্যাংক শাখার ম্যানেজার পদে কর্মরত ছিলেন। এ ব্যাপারে তার ছোট ভাই শাহাদাত হোসেন শুক্রবার বিকালে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন। এদিকে কেউ কেউ দাবি করছেন- টাকা আত্মসাৎ করে আত্মগোপনে রয়েছেন তিনি।
মোশারফ হোসেন চাঁদপুর জেলার কচুয়া উপজেলার নলুয়া গ্রামের বাসিন্দা।
সূত্র জানায়, মোশারফ হোসেন বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে নগরীর মুন্সেফ বাড়িস্থ হোমনা হাউজ ভাড়া বাসা থেকে শাসনগাছা বাস স্ট্যান্ডের উদ্দেশে বের হন। পরে তিনি আর বাসায় ফেরেননি এবং তার মোবাইলফোনও বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পর তার ভাই শাহাদাত হোসেন শুক্রবার কোতোয়ালি মডেল থানায় জিডি করেন। তাকে মুক্তিপণ আদায়ের জন্য অপহরণ করা হতে পারে বলে পরিবারের সদস্যরা আশঙ্কা করছেন।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) শামসুজ্জামান জানান, ব্যাংক কর্মকর্তা মোশারফ হোসেন নিখোঁজ বলে তার ভাই শাহাদাত হোসেন থানায় জিডি করেছেন। এদিকে কয়েকজন গ্রাহক আমাদের মৌখিকভাবে জানিয়েছেন- তাদের অ্যাকাউন্ট থেকে ওই কর্মকর্তা টাকা আত্মসাৎ করেছেন। তাদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।
/এআর / এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম