বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার নতুন পাড়ায় রাত সাড়ে আটটার দিকে অগ্নিকাণ্ডে ২৫টি বসত ঘর পুড়ে ছাই হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নতুন পাড়ার অং প্রুসে মারমার বাসা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ২৫টি বসত ঘর পুড়ে যায়।
রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান সা হ্লা মং জানিয়েছেন,দমকলকর্মীরা প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা পর রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
এদিকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্বেচ্ছা সেবকলীগের একটি টিম নিয়ে রোয়াংছড়ি যায়। রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আবদুস সাত্তার জানান, অগ্নিকাণ্ডে ২৫টি বসতঘর পুড়ে গেছে।
/জেবি/








