তিনদিন আগে নিখোঁজ, ঈদের দিন পুকুর থেকে মিলল মরদেহ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৯ মে ২০২৬, ০১:৪৫ আপডেট : ২৯ মে ২০২৬, ০১:৪৫

নিখোঁজের তিনদিন পর ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি পুকুর থেকে হোসেন মিয়া (৩৭) নামে এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহার দিন বিকেলে কসবা পৌর শহরের টি আলী বাড়ি মোড় এলাকার একটি পুকুর থেকে অর্ধগলিত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ, স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে স্থানীয়রা পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে।

মরদেহ উদ্ধারের খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে মুখমণ্ডল দেখে তারা মরদেহটি হোসেন মিয়ার বলে শনাক্ত করেন। এ সময় স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।

নিহত হোসেন মিয়া কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের সালদা গ্রামের বাসিন্দা এবং পেশায় সিএনজি চালিত অটোরিকশাচালক ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, গত সোমবার (২৫ মে) বিকেল ৪টার দিকে কসবা থানাধীন কুটি ইউনিয়নের একটি এলাকা থেকে তিনি নিখোঁজ হন। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে তার স্ত্রী মোছা. সালমা বেগম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, ‘পুকুর থেকে অর্ধগলিত একটি ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।’

/ইউএস/
সম্পর্কিত
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ১৪ নয়, নিহত ১২: প্রশাসন
মিসরে পর্যটকবাহী বাসে ট্রাকের ধাক্কা, প্রাণ গেলো ১৩ জনের
শিক্ষকের রক্তাক্ত ছবি পাঠিয়ে টাকা দাবি, পরে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার
সর্বশেষ খবর
ফ্রান্সে মাঠে নামছে সেনাবাহিনী
ফ্রান্সে মাঠে নামছে সেনাবাহিনী
হিলি সীমান্তে দর্শনার্থীদের ভিড়, কাঁটাতারের ওপারে স্বজন—এপারে আক্ষেপ
হিলি সীমান্তে দর্শনার্থীদের ভিড়, কাঁটাতারের ওপারে স্বজন—এপারে আক্ষেপ
জ্বালানি ও বাণিজ্যে সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ও আলজেরিয়া
জ্বালানি ও বাণিজ্যে সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ও আলজেরিয়া
২৮ মামলার আসামিকে ছাড়াতে পুলিশের ওপর হামলা, আহত এএসআই
২৮ মামলার আসামিকে ছাড়াতে পুলিশের ওপর হামলা, আহত এএসআই
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী