তনু হত্যার স্থান পরিদর্শন করলেন সিআইডি’র ডিআইজি

কুমিল্লা প্রতিনিধি
১০ এপ্রিল ২০১৬, ১৬:৪৪আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ১৬:৪৪

তনু হত্যাকাণ্ড সিআইডি ঢাকার ডিআইজি মাহবুব মহসিন এবং কুমিল্লা সিআইডির একটি সমন্বিত দল কুমিল্লা সেনানিবাসে সোহাগী জাহান তনুর লাশ উদ্ধারের স্থান পরিদর্শন করেছেন। সমন্বিত দলটি ঘটনা তদন্তে রবিবার ওই স্থান পরিদর্শনে যান। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত দলটি সেনানিবাসে এরিয়া কমান্ডার কুমিল্লা ও জিওসি এবং স্টেশন কমান্ডারের সঙ্গে কথা বলেন। দলটি তনুর মা-বাবা ও পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গেও কথা বলেন। পরে দলটি কুমিল্লা সিআইডির কার্যালয়ে আসেন। সেখানে মাহবুব মহসিনকে গার্ড অব অনার দেওয়া হয়।
পরে সিআইডির কুমিল্লা অঞ্চলের বিশেষ পুলিশ সুপার ড.নাজমুল করিম খান সাংবাদিকদের বলেন, এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় তার জন্য সর্বোচ্চ মেধা দিয়ে তদন্ত কাজটি করছি। এই গুরুত্বের কারণেই ডিআইজি স্যার কুমিল্লায় এসেছেন। তদন্তে সবার সহযোগিতা পাওয়া যাচ্ছে। এ সহযোগিতা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। এ সময় অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল আজাদ চৌধুরী, সিআইডি ঢাকার বিশেষ পুলিশ সুপার ও তনু হত্যা মামলার তদন্ত সহায়ক কমিটির প্রধান আবদুল কাহ্হার আকন্দ, তদন্ত কর্মকর্তা গাজী মো. ইব্রাহীম উপস্থিত ছিলেন।

/বিটি/ এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম