ফেসবুকে সরকারবিরোধী পোস্টের অভিযোগে সরকারি হাসপাতালের চিকিৎসক গ্রেফতার

পাবনা প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৬, ১৮:৪০ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১৮:৪০

সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালের মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক রাশিদুল হাসান রাজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে পাবনার সাঁথিয়া পৌর সদরের ইতালি মার্কেটে অবস্থিত তার ব্যক্তিগত চেম্বার থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রতি শুক্রবার ঢাকা থেকে সাঁথিয়ায় এসে রোগী দেখতেন। রাশিদুল হাসান সাঁথিয়া উপজেলার শরিষা গ্রামের বাসিন্দা। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রাশিদুল হাসানকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতারের পর রাতেই পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে পাঠায় পুলিশ। শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চিকিৎসক রাশিদুল হাসান দীর্ঘদিন ধরে ফেসবুকে সরকারবিরোধী বিভিন্ন পোস্ট দিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে সাঁথিয়া পৌর সদরের ইতালি মার্কেটে অভিযান চালায় পুলিশ। এ সময় রোগী দেখা অবস্থায় চেম্বার থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ‘রাশিদুল হাসান একজন সরকারি চাকরিজীবী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থী চিকিৎসক হিসেবে পরিচিত। তিনি নিয়মিত ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দিতেন। সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে এ ধরনের প্রচার চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এরপর সাঁথিয়া থানায় দায়ের হওয়া একটি সন্ত্রাসবিরোধী মামলায় ওই চিকিৎসককে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারের পর রাতেই তাকে জেলা ডিবি কার্যালয়ে পাঠানো হয়। আজ সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে তাকে।’

/এএম/ 
সম্পর্কিত
‌‘আমার সব শেষ হয়ে গেলো, এখন কাকে নিয়ে থাকবো’
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় দুজন গ্রেফতার, পরিবার বলছে তারা জুলাই আন্দোলনকারী
মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৬০ জন গ্রেফতার
সর্বশেষ খবর
টানা ১২ দিন ধরে অবস্থান কর্মসূচি, অসুস্থ হয়ে হাসপাতালে এক আন্দোলনকারী
টানা ১২ দিন ধরে অবস্থান কর্মসূচি, অসুস্থ হয়ে হাসপাতালে এক আন্দোলনকারী
বেচাকেনায় মন্দা, ক্ষুদ্র ব্যবসায়ীদের মাথায় হাত
বেচাকেনায় মন্দা, ক্ষুদ্র ব্যবসায়ীদের মাথায় হাত
মাইলির বিয়ে যে প্রাসাদে, ভাড়া নিয়ে আপনিও কাটাতে পারেন সেখানে ছুটি!
মাইলির বিয়ে যে প্রাসাদে, ভাড়া নিয়ে আপনিও কাটাতে পারেন সেখানে ছুটি!
অন্তঃসত্ত্বা স্ত্রী ও এক কন্যাকে রেখে চলে গেলেন ডব্লিউডব্লিউই তারকা 
অন্তঃসত্ত্বা স্ত্রী ও এক কন্যাকে রেখে চলে গেলেন ডব্লিউডব্লিউই তারকা 
সর্বাধিক পঠিত
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ