মনোনয়নপত্র ছিনতাই: কুমিল্লার একটি ইউপির নির্বাচন স্থগিত

কুমিল্লা প্রতিনিধি
১০ এপ্রিল ২০১৬, ২১:১৮আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ২১:২১

ইউপি নির্বাচন ২০১৬ মনোনয়নপত্র ছিনতাইয়ের ঘটনায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫নং ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। রবিবার রাতে জেলা নির্বাচন কর্মকর্তা মো.রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে হামলা চালিয়ে কর্মকর্তাকে মারধর করে ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের ৩ প্রার্থীর মনোনয়নপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান (শাহীন জিয়া) ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমএইচ নোমান এ ঘটনার নেতৃত্ব দেন। নোমান শাহীন জিয়ার শ্যালক। পরে ওইদিন রাতেই ছাত্রলীগ নেতা নোমানকে গ্রেফতার করে পুলিশ। এদিকে এ ঘটনায় গত শুক্রবার সকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.নাজির হোসেন মিয়া বাদী হয়ে এমএইচ নোমানকে প্রধান আসামি করে ৪জনের বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো.রাশেদুল ইসলাম জানান, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। তিনি জানান, ওই ইউনিয়নে নির্বাচনের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবেন নির্বাচন কমিশন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের