বান্ধবীর সঙ্গে ঘুরতে বেরিয়ে রহস্যজনক মৃত্যু

ফেনী প্রতিনিধি 
০৮ জুন ২০২৬, ১৮:৫০আপডেট : ০৮ জুন ২০২৬, ১৮:৫০

ফেনী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের নাম সুতিপাল (২১)। তার বান্ধবী ও বান্ধবীর প্রেমিক তানভীর হোসেন তাকে ঘুরতে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছেন বলে দাবি করেছেন নিহতের বোন চেষ্টাপাল। রবিবার (৭ জুন) বিকাল ৩টা থেকে বিকাল ৫টার মধ্যে জোরারগঞ্জ থানা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাইপাস সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রামের আনোয়ারা থানার হাইলদর ইউনিয়নের আনোয়ারা গ্রামের টিটু পালের মেয়ে সুতিপাল ফেনী সরকারি টিচার্চ ট্রেনিং কলেজের বিএবিএড অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তিনি কলেজ ক্যাম্পাসে সরকারি হোস্টেলে থাকতেন। 

নিহতের বোন জানান, রবিবার বিকালে রাস্তি সুলতানা নামে তার এক বান্ধবী একই কলেজের শিক্ষার্থী তার প্রেমিক তানভীরসহ ঘুরতে যাবে বলে ডেকে নেন। পরে জোরারগঞ্জ বাইপাস সড়কে সুতিপাল সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরিবার খবর পেয়ে হাসপাতালে গিয়ে তার লাশ দেখতে পান। সোমবার দুপুরে হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। 

ফেনী টিচার্চ ট্রেনিং কলেজের অধ্যক্ষ রমজান আলী শিকদার বলেন, ‌‘ওই ছাত্রী রবিবার বিকালে প্রাইভেট পড়তে হোস্টেল থেকে বের হন। সন্ধ্যা ৭টার দিকে জানতে পারি জোরারগঞ্জ এলাকায মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়। তবে পরিবার যে হত্যার দাবি করেছে, সে বিষয়ে আমার কিছুই জানা নেই।’

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘চট্টগ্রামের পাঁচলাইশ থানার ওসির মাধ্যমে জেনেছি জোরারগঞ্জ থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী আহত হয়েছেন। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। সোমবার বিকাল পর্যন্ত ওই ছাত্রীর পরিবার থানায় অভিযোগ নিয়ে আসেনি। স্বজনরা থানায় অভিযোগ নিয়ে এলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।’

/এএম/ 
সম্পর্কিত
ব্যবসায়ীর মাথাবিহীন লাশ, স্ত্রী বললেন ‘কারা এভাবে হত্যা করলো’
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
আবাসিক হোটেলে ইউপি সদস্যের লাশ, সিসিটিভি ফুটেজে নাটকীয় মোড়
সর্বশেষ খবর
৭ বছর পর উত্তর কোরিয়ায় শি জিনপিং
৭ বছর পর উত্তর কোরিয়ায় শি জিনপিং
সাফ নারী ফুটবলে রানার্সআপ বাংলাদেশ দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর উৎসাহ
সাফ নারী ফুটবলে রানার্সআপ বাংলাদেশ দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর উৎসাহ
‘বাজেটের অর্থ বাস্তবায়নে ছলচাতুরির অধিকার জনগণ কাউকে দেয়নি’
‘বাজেটের অর্থ বাস্তবায়নে ছলচাতুরির অধিকার জনগণ কাউকে দেয়নি’
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’
সর্বাধিক পঠিত
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
স্পা সেন্টারে ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ
স্পা সেন্টারে ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ
যেকোনও মূল্যে মাজারের সেই কুমির ফেরত চান খাদেম
যেকোনও মূল্যে মাজারের সেই কুমির ফেরত চান খাদেম
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
পেনাল্টি, লাল কার্ড ও মারামারির ম্যাচে মালদ্বীপকে হারাতে পারেনি বাংলাদেশ 
পেনাল্টি, লাল কার্ড ও মারামারির ম্যাচে মালদ্বীপকে হারাতে পারেনি বাংলাদেশ