বাড়ির ওপর উল্টে পড়লো বালুবোঝাই ট্রাক, প্রাণ গেলো ঘুমন্ত শিশুর, আহত অন্তঃসত্ত্বা মা

রংপুর প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৬, ১৫:৫৬ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৫:৫৬

রংপুর নগরীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়িতে ঢুকে উল্টে পড়ে বালুবোঝাই ডাম্প ট্রাক। এতে ঘুমন্ত অবস্থায় আহত হয় মা-মেয়ে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৩ নভেম্বর) সকালে মারা যায় ৮ বছরের শিশু সিনথিয়া।

শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৪টার দিকে নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের পশ্চিম খাসবাগ চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, খাসবাগ এলাকা থেকে বালুবোঝাই ডাম্প ট্রাকটি সাতমাথার দিকে যাচ্ছিল। পথে পশ্চিম খাসবাগ চারমাথা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি সড়কের পাশের একটি বাড়ির ওপর উল্টে পড়ে। এতে বাড়িটির একাংশ ভেঙে যায়। ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা সিনথিয়া ও তার মা ট্রাকের নিচে চাপা পড়েন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে সিনথিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তার মা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত সিনথিয়া স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সে ওই এলাকার পিন্টু মিয়ার সন্তান।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি ওয়াদুদ আলম বলেন, এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছেন। ডাম্প ট্রাকের চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে। ট্রাকটিও জব্দ করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

/আরএইচ/
সম্পর্কিত
ওবায়দুল কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার
গোপালগঞ্জে বাসের ধাক্কায় ২০ গাড়ির সংঘর্ষ, এমপিসহ আহত অর্ধশতাধিক
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০
সর্বশেষ খবর
দিবু মার্তিনেজকে ছাড়াই উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
দিবু মার্তিনেজকে ছাড়াই উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
৮৯ রানে অলআউট ভারত, এর কম স্কোর আর কতবার করেছিল দলটি?
৮৯ রানে অলআউট ভারত, এর কম স্কোর আর কতবার করেছিল দলটি?
জাতীয় সংসদে মন্ত্রী-এমপিরা অসত্য তথ্য দিলে কী হয়?
জাতীয় সংসদে মন্ত্রী-এমপিরা অসত্য তথ্য দিলে কী হয়?
আবাহনীর সেই অপরাজিত চ্যাম্পিয়ন দলের সদস্য মহেন্দ্র পালা আর নেই
আবাহনীর সেই অপরাজিত চ্যাম্পিয়ন দলের সদস্য মহেন্দ্র পালা আর নেই
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
মোদিকে প্রশ্ন করা নরওয়ের সেই সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
মোদিকে প্রশ্ন করা নরওয়ের সেই সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল