মোবাইল বিস্ফোরণে দগ্ধ ব্যক্তি মারা গেছেন

ফেনী প্রতিনিধি
১৫ জুন ২০২৬, ১১:০৩আপডেট : ১৫ জুন ২০২৬, ১১:০৩

ঢাকার আশুলিয়ায় মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ মিজানুর রহমান (৪৫) মারা গেছেন। রবিবার (১৪ জুন) বিকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মিজানুর রহমান ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নোয়াপাড়ার সিদ্দিক ভেণ্ডার বাড়ির বাসিন্দা। তিনি আশুলিয়ায় আলীমের বাসায় ভাড়া থেকে সোনিয়া মার্কেট এলাকায় স্টক লটের ব্যবসা করতেন।

এর আগে শনিবার (১৪ জুন) গভীর রাতে দুটি মোবাইল ফোন চার্জে লাগানো অবস্থায় চালানোর সময় আশুলিয়ার রশিদ মার্কেট সংলগ্ন এলাকার আলীমের ভাড়া বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়ে মারাত্মক আহত হন মিজান। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং তাকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে হঠাৎ বিকট শব্দ শুনতে পান প্রতিবেশীরা। এসময় বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল। পরে ছুটে গিয়ে মিজানের রুমের বারান্দার তালা ভেঙে তাকে উদ্ধার করেন স্থানীয়রা। রুমে থাকা আসবাবপত্রের কিছু অংশ বিস্ফোরণে পুড়ে যায়। মোবাইলের পোড়া কিছু অংশ রুমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল।

নিহতের স্বজন শওকত ওসমান সুজন জানান, মিজানের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার লাশ সোমবার এলাকায় এনে দাফনের কথা রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
চার মিনিটে তিন ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
হাইকোর্টের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ
রাজধানীতে ৯ স্থা‌নে ককটেল বিস্ফোরণ, দুই বাসে আগুন
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার