আরও ১ লাখ টন তেল নিয়ে দেশের পথে ‘এমটি নিনেমিয়া’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ জুন ২০২৬, ২২:০৮আপডেট : ১৬ জুন ২০২৬, ২২:০৮

সৌদি আরব থেকে আরও ১ লাখ টনের বেশি অপরিশোধিত (ক্রুড) তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ‘এমটি নেনেমিয়া’। বুধবার (১৭ জুন) জাহাজটির চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছার কথা রয়েছে। দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

ইস্টার্ন রিফাইনারি সূত্রে জানা যায়, হরমুজ প্রণালি এড়িয়ে সৌদি আরব থেকে গত ৩০ মে ইয়ানবু বন্দর থেকে ১ লাখ টনের বেশি অপরিশোধিত তেল নিয়ে এমটি নিনেমিয়া চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়।  

ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন অ্যান্ড প্ল্যানিং) মো. মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১ লাখ টন অপরিশোধিত ক্রুড অয়েল নিয়ে সৌদি আরবের ইয়ানুব বন্দর থেকে রওনা দেওয়া জাহাজটি বুধবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছার কথা। এটি হরমুজ প্রণালি এড়িয়ে বিকল্প নৌপথে চট্টগ্রামে আসছে। আরও ১ লাখ টন সৌদি ক্রুড অয়েল ২৭-২৮ জুন জাহাজে লোড করার কথা আছে।’

তিনি জানান, সৌদি আরবের পূর্বাঞ্চলের রাস তানুরা বন্দরে ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে ‘নর্ডিকস পলাক্স’ নামের একটি জাহাজ অপেক্ষমান রয়েছে। হরমুজ প্রণালি খোলার পর জাহাজটি বাংলাদেশের উদ্দেশে রওনা দেবে। বর্তমানে ইস্টার্ন রিফারিনারিতে প্রতিদিন গড়ে ৪ থেকে সাড়ে ৪ হাজার মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধন করা হচ্ছে।  

গত ৬ মে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ‘এমটি নিনেমিয়া’ চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া চ্যানেলে এসেছিল। দুই মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো জাহাজটি তেল নিয়ে বাংলাদেশে আসছে। গত মাসের মাঝামাঝি সময়ে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ‘এমটি ফসিল’ নামে আরেকটি জাহাজ সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে এসেছিল। 

ইরান যুদ্ধের জেরে হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে ১৮ ফেব্রুয়ারির পর থেকে বাংলাদেশে অপরিশোধ তেল আসা বন্ধ হয়ে যায়। ফলে অপরিশোধিত তেলের সংকট দেখা দেয় এবং দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন কার্যক্রম ১৪ এপ্রিল থেকে প্রায় বন্ধ হয়ে যায়। গত ৬ মে এমটি নিনোনিয়া প্রথমবার তেল নিয়ে এলে রিফাইনারি পুরোদমে উৎপাদনে যায়।

/এএম/ 
সম্পর্কিত
আগস্টেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
ফার্নেস ওয়েলের দাম কমলো
জ্বালানি সহযোগিতা চেয়ে মালয়েশিয়ায় ফোন-চিঠি প্রধানমন্ত্রীর
সর্বশেষ খবর
মা-মেয়েসহ এক পরিবারের ৩ জন নিহত, ভাগ্যক্রমে বেঁচে গেছেন বাবা
মা-মেয়েসহ এক পরিবারের ৩ জন নিহত, ভাগ্যক্রমে বেঁচে গেছেন বাবা
প্রবাসীর বসতঘরের তালা ভেঙে মালামাল লুট, মামলা নিচ্ছে না পুলিশ 
প্রবাসীর বসতঘরের তালা ভেঙে মালামাল লুট, মামলা নিচ্ছে না পুলিশ 
মোহাম্মদপুরে তুচ্ছ ঘটনায় হামলার অভিযোগ, আহত ৭
মোহাম্মদপুরে তুচ্ছ ঘটনায় হামলার অভিযোগ, আহত ৭
সুপারিশপ্রাপ্ত বিসিএস ক্যাডারসহ ৩ সরকারি চাকরিজীবী গ্রেফতার
সুপারিশপ্রাপ্ত বিসিএস ক্যাডারসহ ৩ সরকারি চাকরিজীবী গ্রেফতার
সর্বাধিক পঠিত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
ইলিশ গেলো কোথায়, ফিরবে কবে?
ইলিশ গেলো কোথায়, ফিরবে কবে?