আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থনকে বয়কটের আহ্বান জানিয়ে নাসিরনগরে বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৮ জুন ২০২৬, ১১:০২আপডেট : ১৮ জুন ২০২৬, ১১:০২

বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়লেও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দেখা গেছে এক ব্যতিক্রমী চিত্র। আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থনকে বয়কটের আহ্বান জানিয়ে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) বিকালে উপজেলার সদর এলাকার কলেজমোড়ে ‘নাসিরনগর ইসলামী সংগ্রাম পরিষদের’ ব্যানারে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

স্থানীয় সূত্র জানায়, ওইদিন বিকালে একজন মাওলানার নেতৃত্বে ২০-২৫ জন শিক্ষার্থী বাংলাদেশের লাল-সবুজের পতাকা ও আরবি লেখা সাদা পতাকা হাতে নিয়ে মিছিলে অংশ নেন। মিছিলটি সদর ইউনিয়নের কলেজমোড় থেকে শুরু হয়ে শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলকারীদের বহন করা ব্যানারে লেখা ছিল, ‘এই দ্বীন আমার, জমিন আমার, লা ইলাহা ইল্লাল্লাহ।’ এছাড়া আরও লেখা ছিল, ‘কাফেরদের খেলা, কাফেরদের পতাকা, কাফেরদের জার্সি কখনও মুসলমান যুবকদের আদর্শ হতে পারে না।’ ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়।

ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশে দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা গেছে। বিশ্বকাপ এলেই দেশের বিভিন্ন স্থানে বিশাল পতাকা টানানো, শোভাযাত্রা, সমর্থকদের নানা আয়োজন এবং দলভিত্তিক উৎসবের খবর গণমাধ্যমে উঠে আসে। তবে সেই প্রেক্ষাপটে নাসিরনগরের এই বিক্ষোভ মিছিলকে স্থানীয়রা একটি বিরল ও ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখছেন। যদিও মিছিলটি নাসিরনগর ইসলামী সংগ্রাম পরিষদের ব্যানারে অনুষ্ঠিত হয়েছে, তবে এর মূল উদ্যোক্তা বা আয়োজকদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

/আরকে/
সম্পর্কিত
ফুটবলের মাঠে প্রতিদ্বন্দ্বী, অর্থনীতির খেলায় এগিয়ে কে— ব্রাজিল না আর্জেন্টিনা?
গ্রেফতার আ.লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপির মিছিল
মার্কিন হস্তক্ষেপ চাওয়ায় দণ্ডিত ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের ছেলে
সর্বশেষ খবর
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রসঙ্গ বাদ দিলেন শাহবাজ
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রসঙ্গ বাদ দিলেন শাহবাজ
সুন্দরবনে কুমিরের আক্রমণে নারী জেলে নিহত
সুন্দরবনে কুমিরের আক্রমণে নারী জেলে নিহত
আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম, দেশের বাজারে কবে?
আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম, দেশের বাজারে কবে?
প্রতিহিংসা নয়, ঐক্যের রাজনীতি: নেতৃত্বের পরিপক্বতা 
প্রতিহিংসা নয়, ঐক্যের রাজনীতি: নেতৃত্বের পরিপক্বতা 
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি