বাঁশখালীর মানুষকে ভুল বোঝানো হয়েছে: এবিএম মহিউদ্দিন

চট্টগ্রাম প্রতিনিধি
১১ এপ্রিল ২০১৬, ২১:০১আপডেট : ১১ এপ্রিল ২০১৬, ২১:০১

এবিএম মহিউদ্দিন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারায় এস আলম গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের পক্ষে নগরীতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সমাজের সব স্তরের নাগরিকের ব্যানারে সোমবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন হয়। এতে অংশ নেন নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।

তিনি বলেন, ‘সরকার বিদ্যুৎ সংকট নিরসন করতে চায়। তেল ও গ্যাসের সংকট আছে। এখন বিদ্যুৎ উৎপাদনে কয়লাভিত্তিক কেন্দ্রই করতে হবে। বাঁশখালীর মানুষকে ভুল বোঝানো হয়েছে। ভুল বুঝিয়ে ওই ঘটনা ঘটানো হয়েছে।’

প্রকল্প এলাকার আশেপাশের লোকজনকে প্রকল্প সম্পর্কে বোঝাতে এবং সমস্যা নিরসন করতে স্থানীয়দের উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান মহিউদ্দিন।

সমাবেশে দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, আনোয়ারা, বাঁশখালীসহ বিভিন্ন উপজেলার লোকজন অংশ নেন।

আরও খবর পড়ুন- 

বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্র বিরোধী কর্মসূচি স্থগিত

বাঁশখালীর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি বিএনপির

/এফএস /এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম