চাঁদাবাজির প্রতিবাদে সড়কে মাছ ছিটিয়ে জেলেদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ জুন ২০২৬, ১৮:৪৯আপডেট : ২৪ জুন ২০২৬, ১৮:৪৯

চট্টগ্রামে হালিশহরের রানী রাসমণি ঘাটে ‘চাঁদাবাজির’ প্রতিবাদে সড়কের ওপর মাছ ছিটিয়ে বিক্ষোভ করেছেন জলেরা। বুধবার (২৪ জুন) সকালে ঘাটসংলগ্ন সড়কে চাঁদাবাজি ও খাস কালেকশনের প্রতিবাদে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচিতে স্থানীয় আড়তদার ও জেলেরা অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদাবাজির অভিযোগ তুলে শতাধিক জেলে ব্যানার ও ফেস্টুন হাতে বিক্ষোভ করেন। এ সময় তারা চাঁদাবাজির বিরুদ্ধে নানা স্লোগান দেন। একপর্যায়ে তারা সড়কে মাছ ছিটিয়ে এবং বরফ ও গ্যাস সিলিন্ডার রেখে বিক্ষোভ করেন। এ কর্মসূচির কারণে কিছু সময় সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।

বিক্ষোভকারীদের অভিযোগ, ক্ষমতাসীন দলের পরিচয়ে একটি গ্রুপ গত ২৩ এপ্রিল থেকে সিটি করপোরেশনের রাজস্ব আদায়ের নামে রাসমনি ঘাট এলাকায় চাঁদাবাজি করছে। ঘাটে প্রতি টুকরো বরফে ৫ টাকা, প্রতি কেজি মাছে ৫ টাকা ও প্রতি গ্যাস সিলিন্ডারের জন্য ১০০ টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে। একাধিকবার সংশ্লিষ্টদের কাছে অভিযোগ জানিয়েও কোনও প্রতিকার না পাওয়ায় প্রতিবাদ কর্মসূচিতে নামেন তারা। এ সময় চাঁদাবাজি বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান জেলেরা।

বিক্ষোভের সময় জেলেদের হাতে বিভিন্ন দাবি-সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। রানী রাসমনি ঘাটের জেলে, ব্যবসায়ী ও এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেওয়া জেলেরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ঘাটে মাছ নামানো, নৌকা ভেড়ানো, জাল, রশি, বরফ, গ্যাস সিলিন্ডার ও সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে খাস খালেকশনের নামে অবৈধভাবে চাঁদা আদায় করা হচ্ছে।

বিক্ষোভে অংশ নেওয়া মাছ ব্যবসায়ী রাজিব জলদাস বলেন, ‘আমরা বৈধভাবে ব্যবসা করছি। তারপরও পথে পথে চাঁদা দিতে হচ্ছে। এ অবস্থায় ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। বাধ্য হয়ে রাস্তায় নেমেছি।’

একাধিক জেলে অভিযোগ করেন, নৌকার মাঝি, ঘাটে কর্মরত শ্রমিক, মাছ ব্যবসায়ী এবং বিভিন্ন পণ্যসামগ্রীর ক্ষুদ্র বিক্রেতারাও একই ধরনের চাঁদা আদায়ের শিকার হচ্ছেন। তারা অবিলম্বে চাঁদাবাজি কার্যক্রম বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অবরোধের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাদের আশ্বাসের পর বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে গেলে রানী রাসমনি ঘাট এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।

রানী রাসমনি ইলিশ ঘাটের সভাপতি মো. হাসান আলী চৌধুরী বলেন, ‘এই ঘাটের আশপাশে আরও ঘাট আছে। সেখানে কোথাও খাস কালেকশন নেই। শুধু এখানে খাস কালেকশনের নামে চাঁদাবাজি করা হচ্ছে। অবৈধ খাস কালেকশন ও চাঁদাবাজি বন্ধ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

/এএম/ 
সম্পর্কিত
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোটেল পুড়িয়ে দিলো বিক্ষুব্ধ জনতা
চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে হাত-পা ভেঙে দিলেন শ্রমিক দল নেতা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভ
সর্বশেষ খবর
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭
জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ঢাকা মেডিক্যাল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ঢাকা মেডিক্যাল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি
‘তারেক রহমানের নির্যাতনের বিচার না হলে পুনরাবৃত্তি ঘটতে পারে’ 
‘তারেক রহমানের নির্যাতনের বিচার না হলে পুনরাবৃত্তি ঘটতে পারে’ 
মিরপুর বিআরটিএ কার্যালয় থেকে দুই দালাল আটক, একমাসের কারাদণ্ড
মিরপুর বিআরটিএ কার্যালয় থেকে দুই দালাল আটক, একমাসের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান