কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া এলাকায় বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অটোরিকশার আরও ৩ যাত্রী।
লালমাই হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত তিনজনের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ। তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
/এমও/








