ঋতুপর্ণা–মনিকাদের ‘প্রথম কোচ’ শান্তিমনি হাসপাতালে

রাঙামাটি প্রতিনিধি
০২ জুলাই ২০২৬, ১২:৪৭আপডেট : ০২ জুলাই ২০২৬, ১২:৪৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও রুপনা চাকমাদের ‘প্রথম কোচ’ শান্তিমনি চাকমা হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তাকে এখন চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শান্তিমনি চাকমার পরিবার ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে রাঙামাটির ঘাগড়া কলেজ মাঠে নারী ফুটবলারদের অনুশীলন করাতে গিয়েছিলেন তিনি। মাঠের পাশের একটি দোকানে বসে তখন তিনি প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তিনি হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। পরে তাকে প্রথমে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম নগরে নেওয়া হয়।

শান্তিমনি চাকমার বড় ভাই শশী চাকমা বলেন, রাঙামাটি জেনারেল হাসপাতালে ইসিজি করার পর চিকিৎসকরা তার হৃদযন্ত্রে জটিলতা শনাক্ত করেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রামে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে সন্ধ্যায় তাকে চট্টগ্রামে নেওয়া হয়। রাত ১০টার দিকে তাকে নগরের মেহেদীবাগ এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকের বরাত দিয়ে শশী চাকমা জানান, শান্তিমনির হৃদযন্ত্রের দুটি রক্তনালিতে রক্ত জমাট বেঁধেছিল। জরুরি অস্ত্রোপচারের মাধ্যমে রক্তনালি দুটি সচল করা হয়েছে। তিনি এখনও পর্যবেক্ষণে আছেন।

দীর্ঘদিন ধরে রাঙামাটির ঘাগড়া এলাকায় নারী ফুটবল উন্নয়নে কাজ করছেন শান্তিমনি চাকমা। তিনি ঘাগড়া উচ্চবিদ্যালয়ের নারী ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, রুপনা চাকমাসহ পার্বত্য অঞ্চলের বেশ কয়েকজন ফুটবলার তার কাছেই প্রাথমিক প্রশিক্ষণ নিয়েছেন। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই পোস্ট দিয়ে তার সুস্থতা কামনা করছেন।

/এফআর/
সম্পর্কিত
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে কাদের সিদ্দিকী
ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে অগ্নিকাণ্ডের গুজব, আতঙ্কে বেরিয়ে পড়লেন রোগীরা
হাসপাতালে একজনকে মৃত ঘোষণার পর নারী চিকিৎসকের ওপর হামলা
সর্বশেষ খবর
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার