খামেনির শেষ বিদায়ে ইরানে হামলার উসকানি ট্রাম্প-ঘনিষ্ঠ লুমারের

আন্তর্জাতিক ডেস্ক 
০২ জুলাই ২০২৬, ১৩:৫৬ আপডেট : ০২ জুলাই ২০২৬, ১৬:৪১

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের দিন দেশটিতে বোমাবর্ষণ করে ইসরায়েল প্রতিশোধ নিতে পারে এমন উসকানিমূলক ইঙ্গিত দিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ কট্টর ডানপন্থি কর্মী লরা লুমার। ইরান সরকারের সঙ্গে আলোচনাসহ যেকোনও ধরনের সমঝোতার দীর্ঘদিনের সমালোচক লুমার বৃহস্পতিবার (২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্টে ইসরায়েলের জন্য ইরানে হামলার সুযোগের ইঙ্গিত দেন।

খামেনির মরদেহ ঐতিহাসিক শেষ বিদায় অনুষ্ঠানের প্রস্তুতির অংশ হিসেবে হিমঘরে রাখা হয়েছে এমন একটি পোস্টের জবাবে লুমার লেখেন, খামেনির শেষ বিদায়? এটাকেই আমরা লক্ষ্যবস্তুতে পরিপূর্ণ পরিবেশ বলি, সঙ্গে তিনি বোমার ইমোজিও ব্যবহার করেন।

একটি পৃথক পোস্টে একই তথ্যের প্রতিক্রিয়ায় তিনি লেখেন, সবচেয়ে মজার কাজটি করার সুযোগ এখন আইডিএফের সামনে। এখানে আইডিএফ বলতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে বোঝানো হয়েছে।

পরে খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে হামলার ধারণার সমালোচনাকারী একটি মন্তব্যের জবাবে লুমার লেখেন, যুক্তরাষ্ট্র বা আইডিএফ জিহাদিদের ওপর বোমা হামলা চালালে আমি কখনও না বলবো না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ কট্টর ডানপন্থি কর্মী লরা লুমারের এক্স পোস্ট

ইসলামের কড়া সমালোচক হিসেবে পরিচিত লুমার দীর্ঘদিন ধরে মুসলিমদের ‘জিহাদি’ বলে আখ্যা দিয়ে আসছেন। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন বন্ধে আলোচনা বা সমঝোতার পক্ষে অবস্থান নেওয়া ব্যক্তিদেরও তিনি প্রকাশ্যে সমালোচনা করেছেন। এসব মন্তব্যের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বারবার সমালোচনার মুখে পড়েছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এএস/এমওএফ/
টাইমলাইন: আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়
০৫ জুলাই ২০২৬, ০৯:৩২
০৩ জুলাই ২০২৬, ১৭:০৭
০২ জুলাই ২০২৬, ১৩:৫৬
খামেনির শেষ বিদায়ে ইরানে হামলার উসকানি ট্রাম্প-ঘনিষ্ঠ লুমারের
সম্পর্কিত
ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা কি বাড়ছে? নতুন হিসাব পেন্টাগনের
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারি
ব্যর্থ মৃত্যুদণ্ডের পর হাসপাতাল ছাড়লেন ক্রিস্টা পাইক, আবারও ফিরলেন কারাগারে
সর্বশেষ খবর
কর অঞ্চল-৩ ঢাকায় ৪৭ জনের নিয়োগ, আবেদন শুরু ১২ অক্টোবর 
কর অঞ্চল-৩ ঢাকায় ৪৭ জনের নিয়োগ, আবেদন শুরু ১২ অক্টোবর 
রবীন্দ্রনাথের দেয়ালচিত্র মোছার চেষ্টা: আয়াসসহ ৪ জনকে রিমান্ডে চায় পুলিশ
রবীন্দ্রনাথের দেয়ালচিত্র মোছার চেষ্টা: আয়াসসহ ৪ জনকে রিমান্ডে চায় পুলিশ
উচ্চশিক্ষিত তরুণদের কর্মসংস্থান বাড়াতে পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী
উচ্চশিক্ষিত তরুণদের কর্মসংস্থান বাড়াতে পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী
 সৌদি আরবে নিহত দুই বাংলাদেশি, আহত ৪ জন আইসিইউতে
 সৌদি আরবে নিহত দুই বাংলাদেশি, আহত ৪ জন আইসিইউতে
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?